Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মোদীকে খুন করে মাওবাদীরা গৃহযুদ্ধ বাধাতে চায় : দেবেন্দ্র ফড়ণবীশ

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করে মাওবাদীরা গৃহযুদ্ধ বাধাতে চায়, এমনটাই বক্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের। সমাজকর্মী ভারভারা রাও সহ পাঁচজনকে গ্রেফতার করার পর তাঁদের মুক্তির ব্যাপারে সুপ্রিম কোর্ট জা

মোদীকে খুন করে মাওবাদীরা গৃহযুদ্ধ বাধাতে চায় : দেবেন্দ্র ফড়ণবীশ

শেষ আপডেট: 28 September 2018 19:49

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করে মাওবাদীরা গৃহযুদ্ধ বাধাতে চায়, এমনটাই বক্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের। সমাজকর্মী ভারভারা রাও সহ পাঁচজনকে গ্রেফতার করার পর তাঁদের মুক্তির ব্যাপারে সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। ধৃতদের জামিনের জন্য নিম্ন আদালতে আপিল করতে হবে। এ ব্যাপারেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন, দেশের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি জানান, পাঁচজনের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ তাঁদের হাতে আছে। মহারাষ্ট্র পুলিশ সেইসব তথ্য প্রমাণ ইতিমধ্যেই আদালতে পেশ করেছে। এইসব তথ্য প্রমাণ দেখেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে বলে বক্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। তিনি জানান, মহারাষ্ট্র পুলিশের করা তদন্তের প্রশংসা করেছে দেশের শীর্ষ আদালত। পাঁচ সমাজকর্মীকে গ্রেফতারির পরেই প্রধান বিরোধী দল কংগ্রেস ও বুদ্ধিজীবীদের একটা বড় অংশ এই গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে কেন্দ্রের বিরোধিতা করেছেন। এই প্রসঙ্গেই এ দিন তিনটি বিষয় তুলে ধরেন দেবেন্দ্র ফড়ণবীশ। তিনি বলেন, প্রথমত, এই গ্রেফতারির পেছনে কোনও রকমের রাজনৈতিক ষড়যন্ত্র নেই। দ্বিতীয়ত, কারও আওয়াজ দমানোর উদ্দেশ্যে এই গ্রেফতারি করা হয়নি। তৃতীয়ত, কোনও রকমের পক্ষপাতিত্ব বা ব্যক্তিগত রাগ কারও বিরুদ্ধে নেই। ফড়ণবীশের মতে, পুনে পুলিশ সব প্রমান সুপ্রিম কোর্টের কাছে পেশ করেছে। এখন খালি শুনানির অপেক্ষা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অভিযোগ, গ্রেফতার হওয়া সমাজকর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করছিলেন। তাঁরা প্রধানমন্ত্রীকে মেরে দেশে গৃহযুদ্ধ বাধানোর পরিকল্পনা করছিলেন। এরা দেশের শত্রু। তিনি আরও বলেন মাওবাদীদের মতো বেশ কিছু সংগঠন এদের সাহায্য করছেন। কিন্তু এখন সবকিছু সামনে চলে এসেছে। তাই এদের বাঁচার কোনও সুযোগ নেই বলেই মত দেবেন্দ্রর।

```