
শেষ আপডেট: 26 September 2020 06:59
ফোনের নাম দেখেই বোঝা যাচ্ছে এটি ফোল্ডিং ফোন। আর এই ফোন ভাঁজ করা অবস্থায় বাইরের দিকে আরও একটি স্ক্রিনের অপশন রয়েছে। অর্থাৎ আগে কোনও কাজ করার সময় ফোনকে খুলতে হত। কিন্তু এবার এই বাইরের স্ক্রিনের সাহায্যেই ফোন করা থেকে শুরু করে ছবি তোলা, সব কিছুই সম্ভব। সব কাজের জন্য ফোল্ড খোলার দরকার নেই।
এই ফোল্ডের একদিকে স্ক্রিনের সাইজ ৬.২৩ ইঞ্চি। অন্যদিকের স্ক্রিনের সাইজ ৪.৬ ইঞ্চি। এই আগের থেকে বড় স্ক্রিনের সাহায্যে অনেক সমজেই অনেক কাজ করা সহজ। এছাড়া আমোলেড ডিসপ্লের মাধ্যমে সূর্যের আলোর মধ্যেও স্ক্রিনে সবকিছু ঝকঝকে চোখে পড়ে। অর্থাৎ ব্যবহার করাও অনেক সহজ।
এই নতুন ফোনের ডিজাইন এখন আগের থেকেও ভাল। পুরো ফোনের ছোট ছোট অংশের ডিজাইনে অনেক বেশি নজর দেওয়া হিয়েছে। ফোনের পুরো বডি দেখে মনে হচ্ছে মেটালিক। ক্যামেরার অবস্থান থেকে শুরু করে ফোল্ডিং সবই আগের থেকে ভাল। তার জন্য ব্যবহার করাও অনেক সহজ এই নতুন ফোন। ফোল্ড খুললেই ল্যাপটপের মতো ব্যবহার করা যাবে এই ফোন। ফলে টাইপ করা এখন আগের থেকেও অনেক সহজ।
স্যামসাংয়ের এই নতুন ফোনের ক্যামেরা কোয়ালিটিও বেশ ভাল। এমনিতেই ক্যামেরা কোয়ালিটির জন্য স্যামসাংয়ের ফোনের প্রশংসা করে থাকেন ব্যবহারকারীরা। এই নতুন ফোনে ক্যামেরা কোয়ালিটির দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ক্যামেরার জুম থেকে শুরু করে লেন্সের রেজোলিউশন, সবই অনেক বেশি উন্নত করা হয়েছে।
তাহলে আর দেরি কেন। পকেটে পয়সা থাকলে কিনতেই পারেন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ২। আর তার সঙ্গে পেয়ে যাবেন একাধিক সুবিধা। ব্যবহার করাও অনেক সহজ। সেইসঙ্গে এই ফোন হাতে থাকলে বন্ধু মহল থেকে শুরু করে অফিস, আপনার গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে যাবে।