দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্ত নিয়ে টুইটারে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। যোগী আদিত্যনাথ সরকার যে গাইডলাইন দিয়েছে, তাকে 'আনফেয়ার' বলে মন্তব্য করেছেন স্বপনবাবু। একই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়ে স্বপন দাশগুপ্ত বলেছেন, যে ভাবে রামলীলায় বিধি মেনে ছাড়.দেওয়া হচ্ছে সে ভাবেই দুর্গাপুজোতে দেওয়া হোক। নাহলে উত্তরপ্রদেশের বাঙালি হিন্দুদের সঙ্গে বৈষম্য করা হবে।
সোমবার উত্তরপ্রদেশ সরকার নির্দেশিকা জারি করে বলেছে, এবছর রাস্তায় প্যান্ডেল করে দুর্গাপুজো করা যাবে না। একই সঙ্গে এও বলা হয়েছে দুর্গা পুজোর বিসর্জন বা অন্য কোনও দিন কোনও শোভাযাত্রা করা যাবে না। যোগী সরকারের পরামর্শ, কোভিডের কারণে এবার বাড়িতে বসেই পুজো উপভোগ করুন। প্রয়োজনে ছোট প্রতিমা এনে ঘরে পুজো করুন।
তবে রামলীলার ক্ষেত্রে.বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেছে যোগী সরকার। বলা হয়েছে, রামলীলা যেহেতু উত্তরপ্রদেশের বহু প্রাচীন উৎসব সেহেতু এ ক্ষেত্রে দূরত্ব বিধি মেনে গোটা প্রক্রিয়া করার কথা বলেছে উত্তরপ্রদেশ সরকার। রামলীলা উদযাপন কমিটিগুলির উদ্দেশে যোগী সরকারের নির্দেশ, কোনও ভাবেই যেন এক জায়গায় এক সঙ্গে ১০০-র বেশি লোক না জড়ো হয়।
https://twitter.com/swapan55/status/1310828182178680832
এ নিয়ে সোমবার থেকেই বিতর্ক শুরু হয়েছে। বাংলায় তৃণমূলের কর্মীরা সোশ্যাল মিডিয়া মাত করে দিচ্ছেন এই বলে যে, দেখো, এই হল বিজেপি। যারা দুর্গাকে সম্মান দেয় না রামকে দেয়। এরা আসলে বাঙালি বিদ্বেষী। একাংশের বাম সমর্থকও এই দৃষ্টিকোণ থেকে পোষ্ট করছেন ফেসবুকে।
পর্যবেক্ষকদের মতে, গোটা ব্যাপারটা যে বাংলায় বিজেপির বিরুদ্ধে যেতে.পারে সেটা আন্দাজ.করেই হয়তো এদিন টুইট করেছেন স্বপন দাশগুপ্ত। তাঁদের বক্তব্য, লোকসভা.ভোটের আগে থেকেই বিজেপিকে বাঙালি বিরোধী তকমা দিতে মরিয়া তৃণমূল। বাংলার শাসকদল বাঙালি সেন্টিমেন্টকেই পুঁজি করে বিজেপির বিরুদ্ধে কর্মসূচি নিচ্ছে। পাল্টা বিজেপিও মরিয়া প্রমাণ করতে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বাঙালি তাদের প্রাণ পুরুষ।
কিন্তু যোগী সরকারের এই সিদ্ধান্তে বাংলার গেরুয়া শিবির ব্যাকফুটে বলেই মত রাজনৈতিক মহলের অনেকের