Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃণালদা সম্পর্কে পাস্ট টেন্সে লিখতে হবে ভাবতেই পারছি না: নন্দিতা দাশ

দ্য ওয়াল ব্যুরো: "মৃণালদার সম্পর্কে পাস্ট টেন্সে (past tense) লিখতে হবে! ব্যাপরটাই খুব যন্ত্রণাদায়ক। তবে জানতাম এই দিনটা এগিয়ে আসছে।" প্রবাদপ্রতিম চিত্র পরিচালক মৃণাল সেনের মৃত্যুর তাঁর স্মৃতি চারণায় এমনটাই জানিয়েছেন পরিচালক নন্দিতা দাশ। চ

মৃণালদা সম্পর্কে পাস্ট টেন্সে লিখতে হবে ভাবতেই পারছি না: নন্দিতা দাশ

শেষ আপডেট: 30 December 2018 13:56

দ্য ওয়াল ব্যুরো: "মৃণালদার সম্পর্কে পাস্ট টেন্সে (past tense) লিখতে হবে! ব্যাপরটাই খুব যন্ত্রণাদায়ক। তবে জানতাম এই দিনটা এগিয়ে আসছে।" প্রবাদপ্রতিম চিত্র পরিচালক মৃণাল সেনের মৃত্যুর তাঁর স্মৃতি চারণায় এমনটাই জানিয়েছেন পরিচালক নন্দিতা দাশ। চলতি বছরে' কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেসটিভ্যালে' এসেছিলেন নন্দিতা। আর সেই সময়েই দেখা করেছিলেন এই বর্ষীয়ান পরিচালকের সঙ্গে। নন্দিতা বলেন, "কলকাতায় এলে মৃণালদার সঙ্গে দেখা না হলে আমার ট্রিপ সম্পূর্ণ হয় না। গত ১১ নভেম্বর ওঁর বাড়ি গিয়েছিলাম দেখা করতে। তখনই দেখেছিলাম শরীর ভেঙে গিয়েছে। আমার হাত ধরে বসেছিলেন। কিছুতেই ছাড়তে চাইছিলেন না। এই অবস্থায় ওঁকে ছেড়ে আসা খুবই যন্ত্রণাদায়ক ছিল।" নন্দিতা সেদিন ফিরে গিয়েছিলেন। আর ২০১৮-র শেষ রবিবারে সবাইকে ছেড়ে চলে গেলেন 'ক্যালকাটা ট্রিনিটি'-র তৃতীয় জনও। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের পর এ বার মৃণাল সেন। শেষ হলো ভারতীয় সিনেমার বা বলা ভালো আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের এক অবিস্মরণীয় অধ্যায়। https://twitter.com/nanditadas/status/1079285920631873536 নন্দিতা জানিয়েছেন, তাঁর সঙ্গে মৃণাল সেনের আলাপ বহুদিনের। প্রায় দু'দশক ধরে মৃণাল সেনকে চিনতেন তিনি। আর যবে থেকে পরিচয়, সেদিন থেকেই বুঝেছিলেন মৃণালবাবু তাঁর জীবনেরই একটা অঙ্গ। নন্দিতার কথায়, "উনি ছিলেন আমার ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। ওঁর ছেলে কুনাল ওঁকে বন্ধু বলে ডাকেন। তবে মৃণালদা শুধু ছেলের নয়, আরও অনেকেরই বন্ধু ছিলেন।" ২০০২ সালে মৃণাল সেনের শেষ ছবি 'আমার ভুবন'-এ অভিনয় করেছিলেন নন্দিতা। কায়রো ফিল্ম ফেসটিভ্যালের পুরষ্কারও পায় এই ছবি। মৃণাল সেনের মৃত্যুতে শুধু ভারতীয় সিনেমা নয়, আন্তর্জাতিক চলচ্চিত্রের আঙিনায়ও তৈরি হয়েছে একটা বড় শূন্যতা। আর এই শূন্যতা আর কেউ পূরণ করতে পারবেন না বলেই মনে করেন নন্দিতা দাশ। তাঁর কথায়, "উনি নিজেই ছিলেন একটা আলাদা জগৎ। আর ওঁকে ছাড়া আমার জগৎটা যে আর বিশেষ ভালো থাকবে না সেটা বুঝতে পারছি।"

```