Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফারুক, ওমরের পর মেহেবুবার সঙ্গেও দলীয় নেতাদের দেখা করার অনুমতি দিল কাশ্মীর প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: রবিবারই গৃহবন্দি কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ ও তাঁর ছেলে ওমর আমদুল্লাহর সঙ্গে দলীয় নেতাদের প্রতিনিধি দল দেখা করেছে। এ দিন বিকেলে কাশ্মীর প্রশাসন জানাল, আরএক প্রাক্তন মুখ্য

ফারুক, ওমরের পর মেহেবুবার সঙ্গেও দলীয় নেতাদের দেখা করার অনুমতি দিল কাশ্মীর প্রশাসন

শেষ আপডেট: 6 October 2019 12:14

দ্য ওয়াল ব্যুরো: রবিবারই গৃহবন্দি কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ ও তাঁর ছেলে ওমর আমদুল্লাহর সঙ্গে দলীয় নেতাদের প্রতিনিধি দল দেখা করেছে। এ দিন বিকেলে কাশ্মীর প্রশাসন জানাল, আরএক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির সঙ্গেও তাঁর দলের নেতাদের দেখা করার অনুমোতি দেওয়া হয়েছে। আগামী কাল অর্থাৎ সোমবার মেহেবুবার সঙ্গে দেখা করবে ওই প্রতিনিধি দল। সোমবারই কাশ্মীরের নির্বাচন কমিশনার স্থানীয় ব্লক পর্যায়ের ভোট ঘোষণা করেছেন। তারপরই গত আড়াই মাস ধরে গৃহবন্দি থাকা বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে মুক্তি দেয় প্রশাসন। জম্মু অঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই সেখানকার নেতাদের মুক্তি দিয়েছে প্রশাসন। সার্বিক পরিস্থিতি দেখে ধাপে ধাপে অন্য অংশের নেতাদেরও গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া হবে বলে প্রশাসনের শীর্ষ সূত্রের তরফে বলা হয়েছে। অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মেহবুবা মুফতির মেয়ে। বলেছিলেন, ‘কাশ্মীর যেন একটা খাঁচা। আর রাজনৈতিক নেতারা যেন সেই খাঁচাবন্দি জন্তু।’ বন্ধ করে দেওয়া ল্যান্ডলাইন পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে কাশ্মীরে। বেশ কিছু জায়গায় চালু হয়েছে ইন্টারনেট পরিষেবাও। দু’দিন আগেই অমিত শাহ বলেছিলেন, “ওখানে কোনও বিধিনিষেধ নেই। সব বিধিনিষেধ বিরোধীদের মনে।” পর্যবেক্ষকদের মতে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবেই ওমর, ফাহরুকদের পর মেহেবুবার সঙ্গেও দলীয় নেতাদের দেখা করার অনুমতি দিল প্রশাসন।

```