Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্বশুর-শাশুড়িকে খুনের অভিযোগ বউমার বিরুদ্ধে, ঘটনার সময় বাড়িতেই ছিলেন দম্পতির ছেলে

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে। সেজন্য বাড়িতেই ছিল পশ্চিম দিল্লির সিং পরিবার। এই পরিবারেরই বউয়ের বিরুদ্ধে তাঁর শ্বশুর-শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, পশ্চিম দিল্লির চাওলা এলাকায় ঘটেছে এই ঘটনা। সেখানকার দ

শ্বশুর-শাশুড়িকে খুনের অভিযোগ বউমার বিরুদ্ধে, ঘটনার সময় বাড়িতেই ছিলেন দম্পতির ছেলে

শেষ আপডেট: 24 April 2020 10:39

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে। সেজন্য বাড়িতেই ছিল পশ্চিম দিল্লির সিং পরিবার। এই পরিবারেরই বউয়ের বিরুদ্ধে তাঁর শ্বশুর-শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, পশ্চিম দিল্লির চাওলা এলাকায় ঘটেছে এই ঘটনা। সেখানকার দুর্গা বিহার ফেজ-২ থেকে উদ্ধার হয়েছে জোড়া দেহ। পুলিশ জানিয়েছে, মৃত্যু হয়েছে রাজ সিং (৬১) এবং ওমবতী (৬০)---এই প্রৌঢ় দম্পতির।
আরও পড়ুন- পায়ে র‍্যাশ, জ্বালাপোড়া হতে পারে কোভিডের লক্ষণ, সতর্ক করছেন ডাক্তাররা
প্রথমে খুন করা হয়েছে এই দম্পতিকে। তারপর কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ঘটনার সময়ে নিজের সন্তানদের নিয়ে বাড়িতেই ছিলেন দম্পতির ছেলে সতীশ। আর এতেই ধন্দে পড়েছেন তদন্তকারী আধিকারিকরা। ছেলের উপস্থিতিতেই তাঁর মা-বাবাকে খুন করা হল, অথচ স্ত্রী’র এমন কাণ্ড ঘুণাক্ষরেও কীভাবে কেউ টের পেলেন না তা ভেবেই হতবাক পুলিশ। মূল অভিযুক্ত কবিতা এবং তাঁর স্বামী সতীশকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। যদিও এখনও কাউকেই গ্রেফতার করা হয়নি। পুলিশে এক সিনিয়র অফিসার জানিয়েছেন, নিহত দম্পতির মুখে আঘাতের চিগ্ন ছিল। যা দেখে স্পষ্টই বোঝা গিয়েছে যে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপানো হয়েছে। বাড়ির শোওয়ার ঘরে থেকে উদ্ধার হয়েছে ওই দম্পতির রক্তাক্ত দেহ। পুলিশ জানিয়েছে, কবিতা এবং সতীশের বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। তার থেকেই অনুমান, এই খুনের ঘটনায় হয়তো জড়িত ছিলেন স্বামী-স্ত্রী দু’জনেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশের বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

```