Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিওয়ালির আগে শপিংয়ে নিয়ে না যাওয়ায় প্রতিবেশীর হাতে খুন দিল্লির তরুণ

দ্য ওয়াল ব্যুরো: দিওয়ালির আগে নিজের বাইকে করে দিল্লির জাহাঙ্গিরপুরীতে শপিংয়ে নিয়ে যাবেন প্রতিবেশীকে। দিল্লির তরুণ দীপক এমনই কথা দিয়েছিলেন তাঁর প্রতিবেশী যোগেশকে। কিন্তু সে কথা রাখতে পারেননি দীপক। শপিং করতে আর নিয়ে যাওয়া হয়নি যোগেশকে। এ নিয়

দিওয়ালির আগে শপিংয়ে নিয়ে না যাওয়ায় প্রতিবেশীর হাতে খুন দিল্লির তরুণ

শেষ আপডেট: 9 November 2018 10:24

দ্য ওয়াল ব্যুরো: দিওয়ালির আগে নিজের বাইকে করে দিল্লির জাহাঙ্গিরপুরীতে শপিংয়ে নিয়ে যাবেন প্রতিবেশীকে। দিল্লির তরুণ দীপক এমনই কথা দিয়েছিলেন তাঁর প্রতিবেশী যোগেশকে। কিন্তু সে কথা রাখতে পারেননি দীপক। শপিং করতে আর নিয়ে যাওয়া হয়নি যোগেশকে। এ নিয়ে দু'জনের মধ্যে খানিক তর্কাতর্কিও হয়। তবে বচসা যে এমন ভয়াবহ রূপ নেবে তা বোধহয় ভাবেননি কেউই। দীপকের প্রতি যোগেশের আক্রোশ এতটাই ছিল যে খুন হতে হয়েছে দীপককে। ছুরি দিয়ে কুপিয়ে বছর উনিশের এই তরুণকে খুন করেছেন তাঁরই প্রতিবেশী যোগেশ। ইতিমধ্যেই অভিযুক্ত যোগেশকে (১৯) গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ঝগড়া হয় ওই দুই তরুণের। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আচমকাই দীপককে আক্রমণ করে যোগেশ। পুলিশ জানিয়েছে দীপকের বুকে ছুরি বসায় যোগেশ। পুলিশের অনুমান, প্রতিশোধ নেওয়ার জন্যই এ কাজ করেছে যোগেশ। ছুরিবিদ্ধ হওয়ার পরেই গুরুতর জখম অবস্থায় বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া যাওয়া হয় দীপককে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মারা যান ওই তরুণ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

   
 

```