Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক বছর কাজের পর বেতন চাওয়ায় পরিচারিকাকে কুপিয়ে খুন, গ্রেফতার ১

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির পশ্চিম বিহার এলাকায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন ১৬ বছরের সোনি কুমারী। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই তরুণী কাজের বিনিময়ে এক বছর পর তাঁর পারিশ্রমিক চেয়েছিলেন। আর এটাই বোধহয় ছিল তাঁর সবচেয়ে বড় অপরাধ। বাড়ির মালিকের হাতে নৃ

এক বছর কাজের পর বেতন চাওয়ায় পরিচারিকাকে কুপিয়ে খুন, গ্রেফতার ১

শেষ আপডেট: 20 October 2018 06:45

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির পশ্চিম বিহার এলাকায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন ১৬ বছরের সোনি কুমারী। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই তরুণী কাজের বিনিময়ে এক বছর পর তাঁর পারিশ্রমিক চেয়েছিলেন। আর এটাই বোধহয় ছিল তাঁর সবচেয়ে বড় অপরাধ। বাড়ির মালিকের হাতে নৃশংস ভাবে খুন হতে হয়েছে সোনিকে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মনজিৎ কারকেটা নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সাহু এবং গৌরী নামের পলাতক দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কারকেটা, সাহু এবং গৌরীর কাজই ছিল চাকরির প্রলোভন দেখিয়ে ঝাড়খণ্ড থেকে অল্প বয়সী মেয়েদের দিল্লিতে নিয়ে আসা। এবং পরিচারিকার কাজে তাদের নিযুক্ত করা। কারকেটা, সোনিকে নিজের হাতের মুঠোয় রাখার জন্যই দীর্ঘ একবছর ধরে বেতন দেয়নি। এমনটাই অনুমান করছে পুলিশ। দীর্ঘদিন বেতন না পাওয়ায় ঝাড়খণ্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সোনি কুমারী। আর সেই জন্যেই মনজিতের কাছে নিজেও পাওনা টাকা চায় সে। কিন্তু বেঁকে বসে মনজিৎ। উল্টে নানা ভাবে বোঝানোর চেষ্টা করে সোনিকে। কিন্তু নাছোড়বান্দা সোনি কোনও কথাতেই কান দেয়নি। অভিযোগ, এরপরেই সোনিকে খুন করে মনজিৎ। পুলিশ জানিয়েছে, তরুণীর দেহ টুকরো করে একটি ব্যাগে ভরে ড্রেনের মধ্যে ঢুকিয়ে রেখেছিল আততায়ীরা। পুলিশ জানিয়েছে, গত ৪ মে তাদের কাছে একটি ফোন আসে। তারা জানতে পারে পশ্চিম বিহারের মিয়ানওয়ালি নগরের রাও বিহারের সি- ব্লকে ব্যাগের মধ্যে থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। শুরু হয় তদন্ত। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই এলাকায় ২০০টি বাড়ি রয়েছে। এবং তার মধ্যে একটি বাড়ির ভাড়টে খুনের দিন থেকেই নিখোঁজ। এরপরেই প্রকাশ্যে আসে মনজিতের নাম এবং তার কীর্তিকলাপ। পুলিশ জানিয়েছে, জেরায় মনজিত তার দোষ স্বীকার করেছে।

```