Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলিত বৃদ্ধকে বেধড়ক মারধর, জোর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উত্তরপ্রদেশে

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশে ক্রমাগত বেড়েই চলেছে দলিত শোষণ। এমনিতেই হাথরাসের ঘটনা নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে গোটা দেশ। হাথরাসের ঘটনার ভয়াবহতার রেশ কাটার আগেই প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশ

দলিত বৃদ্ধকে বেধড়ক মারধর, জোর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উত্তরপ্রদেশে

শেষ আপডেট: 13 October 2020 09:06

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশে ক্রমাগত বেড়েই চলেছে দলিত শোষণ। এমনিতেই হাথরাসের ঘটনা নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে গোটা দেশ। হাথরাসের ঘটনার ভয়াবহতার রেশ কাটার আগেই প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের আরও কয়েকটি ধর্ষণের ঘটনা। গতকাল রাতে তিন দলিত বোনের উপর অ্যাসিড হামলা হয়েছে। এবার এক দলিত বৃদ্ধকে জোর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের রোদা গ্রামে। পুলিশ সূত্রে খবর, সোনু যাদব নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত বৃদ্ধ। কারণ কয়েকদিন আগে এই বৃদ্ধের ছেলেকে ধারালো কুড়ুল নিয়ে তাড়া করেছিল সোনু। ছেলের উপর হামলা হওয়ায় পুলিশে অভিযোগ দায়ের করেন বৃদ্ধ বাবা। তারই খেসারত দিতে হল এভাবে। বৃদ্ধের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে বারবার সোনু বাবা-ছেলেকে শাসাচ্ছিল। মামলা তুলে নেওয়ার কথা বলছিল। নিজেদের মধ্যেই মিটমাট করার কথা বলছিল সোনু। কিন্তু তাতে রাজি হননি ওই বৃদ্ধ এবং তাঁর ছেলে। আর তার জেরেই এভাবে আক্রান্ত হয়ে হয়েছে তাঁদের। বাবার সঙ্গে সঙ্গে ছেলেও মারধর করেছে অভিযুক্ত সোনু। জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধের নাম অমর। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বৃদ্ধ জানিয়েছেন, অভিযোগ তুলে না নেওয়ায় সোনু তাঁকে জোর করে প্রস্রাব খাওয়াতে চেয়েছিল। বাধা দেওয়ায় বৃদ্ধকে লাঠি দিয়ে বেধড়ক মারধরও করেছে সে। বাবাকে বাঁচাতে গেলে ছেলেকেও মারধর করে সোনু। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর অভিযুক্ত সোনু যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অমর এবং তার ছেলে দু'জনের উপরেই হামলা চালিয়েছে সোনু ও তার সঙ্গীসাথীরা। মূল অভিযুক্ত এবং তার দলবলের খোঁজে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছে তারা। পাশাপাশি পুলিশ এও জানিয়েছে এ ধরনের শোষণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

```