Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ৩ জুন আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র-গুজরাতে, সতর্কতা আইএমডি-র

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই পূর্ব ভারতের দুই রাজ্য ওড়িশা এবং পশ্চিমবঙ্গে তাণ্ডব দেখিয়েছে সুপারসাইক্লোন উমফান। এবার ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হল দেশের আরও দুই রাজ্য গুজরাত এবং মহারাষ্ট্রে। আইএমডি জানিয়েছে, আরবসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আগ

ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ৩ জুন আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র-গুজরাতে, সতর্কতা আইএমডি-র

শেষ আপডেট: 31 May 2020 12:39

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই পূর্ব ভারতের দুই রাজ্য ওড়িশা এবং পশ্চিমবঙ্গে তাণ্ডব দেখিয়েছে সুপারসাইক্লোন উমফান। এবার ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হল দেশের আরও দুই রাজ্য গুজরাত এবং মহারাষ্ট্রে। আইএমডি জানিয়েছে, আরবসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়াবে এবং প্রবল শক্তি সঞ্চয় করে আগামী ৩ জুন সকালে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত উপকূলে। https://twitter.com/IMDWeather/status/1267040600592809985?s=19 মুম্বইয়ের মৌসম ভবন আগেই জানিয়েছিল যে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য আরবসাগর এবং লাক্ষাদ্বীপ এলাকায় একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আইএমডি জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অংশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিচ্ছিন্ন অঞ্চলে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলে। ৩১ মে এবং ১ জুন এই দুই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। এছাড়াও ২ এবং ৩ জুন গোয়া এবং কোঙ্কন উপকূলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর কোঙ্কন এবং উত্তর-মধ্য মহারাষ্ট্রে ৩ এবং ৪ জুন বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি আবার কখনও বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। এর পাশাপাশি মৌসম ভবন জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাত, দাদরা, নগর-হাভেলি, দমন, ডিউ----এইসব এলাকায় আগামী ৩ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদদের অনুমান ৩ জুন সকালেই মহারাষ্ট্র এবং গুজরাত উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। সতর্কতা স্বরূপ মৎস্যজীবীদের আরবসাগরে যেতে বারণ করা হয়েছে। আগামী কয়েকদিন মহারাষ্ট্র এবং গুজরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন। আরবসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় রূপে ভূখণ্ডে আছড়ে পড়বে।

```