Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ বিজেপির বড় পরীক্ষা কর্ণাটকে, সরকার বাঁচাতে ১৫টি আসনের উপনির্বাচনে জিততেই হবে ৬টিতে

দ্য ওয়াল ব্যুরো: সদ্য হাত ছাড়া হয়েছে মহারাষ্ট্র। তার পর আজ কর্ণাটকে বড় পরীক্ষা বিজেপির। রাজ্যের ১৫টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরুও হয়ে গিয়েছে। সরকার বাঁচাতে হলে বিজেপি তথা ইয়েদুরাপ্পাকে ৬টি আসনে জিততেই হবে

আজ বিজেপির বড় পরীক্ষা কর্ণাটকে, সরকার বাঁচাতে ১৫টি আসনের উপনির্বাচনে জিততেই হবে ৬টিতে

শেষ আপডেট: 5 December 2019 01:30

দ্য ওয়াল ব্যুরো: সদ্য হাত ছাড়া হয়েছে মহারাষ্ট্র। তার পর আজ কর্ণাটকে বড় পরীক্ষা বিজেপির। রাজ্যের ১৫টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরুও হয়ে গিয়েছে। সরকার বাঁচাতে হলে বিজেপি তথা ইয়েদুরাপ্পাকে ৬টি আসনে জিততেই হবে। নইলে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলে পতন ঘটতে পারে ইয়েদুরাপ্পা সরকারের। কর্ণাটকে বিজেপি যেভাবে সরকার গঠন করেছিল, তার নৈতিকতা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। নির্বাচনে ১০৫টি আসনে জিতেছিল বিজেপি। তুলনায় কংগ্রেস ও জনতা দল সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জোট সরকার গড়েছিল। সেই জোট সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পুত্র কুমারস্বামী। কিন্তু কংগ্রেস ও জনতা দল সেকুলারের ১৭ বিধায়ককে বিজেপি ভাঙিয়ে নেয়। ফলে রাতারাতি পড়ে গিয়েছিল কুমারস্বামী সরকার। কিন্তু ওই ১৭ জন বিধায়কের বিধানসভায় সদস্যপদ খারিজ করে দেন স্পিকার। সুপ্রিম কোর্টও স্পিকারের সিদ্ধান্তের পক্ষেই রায় দেয়। তার ফলে আজ উপনির্বাচন হচ্ছে। তবে ১৭টি আসনের পরিবর্তে আজ উপনির্বাচন হচ্ছে ১৫টি আসনে। কারণ, বাকি দুটি আসনে উপনির্বাচন নিয়ে মামলা ঝুলে রয়েছে হাইকোর্টে। হিসাবমতো এর মধ্যে ৬টি আসনে জিততেই হবে বিজেপিকে। কর্ণাটক বিধানসভায় ২২৪টি আসন রয়েছে। কিন্তু ১৭ জন বিধায়কের সদস্যপদ খারিজ হওয়ায় এখন বিধানসভার শক্তি হল ২০৭। বিজেপির পক্ষে ১০৬ জন বিধায়ক রয়েছে। কিন্তু ১৫টি আসনে উপনির্বাচনের বিধানসভার শক্তি দাঁড়াবে ২২২। ফলে তখন সরকারের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে গেলে বিজেপি-র সঙ্গে অন্তত ১১২ জন বিধায়কের সমর্থন জরুরি। এই অবস্থায় বিজেপির পক্ষে আজকের লড়াই মোটেই সহজ নয়। যে ১৫টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে ১২টি ছিল কংগ্রেসের দখলে। তিনটি আসন ছিল জনতা দল সেকুলারের। সন্দেহ নেই মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপির সঙ্গে মিলে কংগ্রেস সরকার গঠনের পর লাগোয়া কর্ণাটকে দলের নেতারা বেশ উজ্জীবিত। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নেমে পড়েছেন তাঁরা। মূল লক্ষ্য হল, উপনির্বাচনে বিজেপিকে ৬ এর নীচে বেঁধে রাখা। কংগ্রেসের মতে, তাতেই বিজেপির নৈতিক পরাজয় হবে। এরপরেও ঘোড়া কেনাবেচা করতেই পারে শাসক দল, কিন্তু তাতে রাজ্য ও জাতীয়স্তরে আরও সমালোচনার মুখে পড়তে হতে পারে তাদের।

```