Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভুল করে নিজেকেই গুলি! মারা গেলেন মুকেশ আম্বানির বাড়ির পাহারায় থাকা সেনা জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: অসাবধানতায় নিজেকেই গুলি করে বসলেন এক সিআরপিএফ জওয়ান। আম্বানিদের বিলাসবহুল বাংলো অ্যান্টিলিয়ার বাইরে কর্তব্যরত ছিলেন তিনি। ডিউটি চলাকালীনই ঘটে বিপত্তি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, গুজরাতের জুনাগড়ের বাসিন্দা ছি

ভুল করে নিজেকেই গুলি! মারা গেলেন মুকেশ আম্বানির বাড়ির পাহারায় থাকা সেনা জওয়ান

শেষ আপডেট: 24 January 2020 07:40

দ্য ওয়াল ব্যুরো: অসাবধানতায় নিজেকেই গুলি করে বসলেন এক সিআরপিএফ জওয়ান। আম্বানিদের বিলাসবহুল বাংলো অ্যান্টিলিয়ার বাইরে কর্তব্যরত ছিলেন তিনি। ডিউটি চলাকালীনই ঘটে বিপত্তি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, গুজরাতের জুনাগড়ের বাসিন্দা ছিলেন মৃত সিআরপিএফ জওয়ান দেবদান বাকোত্রা। এই ঘটনা ঘটেছে চলতি সপ্তাহের বুধবার। সন্ধে সাতটা নাগাদ দক্ষিণ মুম্বইয়ে পেডার রোডে মুকেশ আম্বানির ২৭তলা বাংলো অ্যান্টিলিয়ার বাইরে সিকিউরিটি চেকপোস্টে ছিলেন দেবদান। আচমকাই তাঁর রাইফেল থেকে গুলি ছুটে যায়। গুলিবিদ্ধ হন জওয়ান নিজেই। সটান বুকে এসে লাগে গুলি। জানা গিয়েছে, দুটি বুলেট লেগেছিল ওই জওয়ানের বুকে। গুরতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। শুরু হয় চিকিৎসাও। কিন্তু গভীর রাতে চিকিৎসকরা জানান গুলিবিদ্ধ একত্রিশ বছরের জওয়ান দেবদানের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেবদানের দেহ। রিপোর্ট হাতে পেলে তারপর জওয়ানের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলাও রুজু হয়েছে গামদেবী থানায়। জওয়ানের রাইফেল থেকে অসাবধানেই গুলি ছুটে গিয়েছিল নাকি দেবদানের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। ডেপুটি কমিশনার রাজীব জৈন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অসাবধানেই এই ঘটনা ঘটেছে। তবে এটা আত্মহত্যা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

```