
শেষ আপডেট: 2 September 2018 08:13
কিন্তু হানিমুন মানে তো দম্পতির একান্তে সময় কাটানো। বাকি যাত্রীদের মধ্যে সেটা কীকরে সম্ভব। কুছ পরোয়া নেই। পুরো একটা ট্রেন বুক করে ফেলেন তাঁরা। পুরো ট্রেনে শুধু তাঁরা দু'জন থাকবেন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের ওয়েবসাইট থেকে তাঁরা একটা গোটা ট্রেন ভাড়া নিয়ে নেন। রেলের তরফে জানানো হয়েছে, তাঁরাই প্রথম দম্পতি যাঁরা এই ধরণের কর্মকাণ্ড ঘটালেন।
শুক্রবার সকাল ৯.১০ এ মেট্টুপালায়াম থেকে রওনা হয়ে দুপুর ২.৪০ নাগাদ তাঁরা উটি পৌঁছন। সেখানকার স্টেশন মাস্টার তাঁদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন। সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নীলগিরি মাউন্টেন রেলওয়ের তরফে তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।
সবার থেকে আলাদা এক হানিমুনের সাক্ষী থাকলেন এই দম্পতি। তবে তার জন্য ভালোই দক্ষিণা দিতে হয়েছে তাঁদের। ১২০ আসনের এই ট্রেন বুক করতে তাঁদের খরচ হয়েছে ৩ লক্ষ টাকা। তাই কারও যদি গ্যাটের কড়ি খরচ করে অভিনব এই হানিমুনের ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।