Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মেহুল চোকসির টাকা পেয়েছেন মেয়ে, ফাইল আগলেছেন অর্থমন্ত্রী ড্যাডি: রাহুল গান্ধী

দ্য ওয়াল ব্যুরো: দুটি মঞ্চ। একদিকে ছত্তীসগড়ের নির্বাচনী প্রচার সভা আর অন্যদিকে টুইটার। সোমবার দুটি মঞ্চ থেকেই দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কে

মেহুল চোকসির টাকা পেয়েছেন মেয়ে, ফাইল আগলেছেন অর্থমন্ত্রী ড্যাডি: রাহুল গান্ধী

শেষ আপডেট: 23 October 2018 03:35

দ্য ওয়াল ব্যুরো: দুটি মঞ্চ। একদিকে ছত্তীসগড়ের নির্বাচনী প্রচার সভা আর অন্যদিকে টুইটার। সোমবার দুটি মঞ্চ থেকেই দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারি অন্যতম মাথা তথা নীরব মোদীর মামা মেহুল চোকসির থেকে টাকা নিয়েছে জেটলির মেয়ের আইনী সংস্থা। নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে রাহুল গান্ধী একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরও তুলে দেন। রাহুল বলেন, “একদিকে মেয়ের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকেছে ‘চোর’ চোকসির অ্যাকাউন্ট থেকে আর অর্থমন্ত্রী ড্যাডি ফাইল আগলে বসে থেকেছেন। দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছেন।” অর্থমন্ত্রীর ইস্তফার দাবিও করেন তিনি। https://twitter.com/RahulGandhi/status/1054343261425491968 সোমবারই দিল্লির এইআইসিসি-র সদর দফতরে বসে শচীন পাইলটরা অভিযোগ করেছিলেন, জেটলির মেয়ে-জামাইয়ের ল’ফার্ম ২৪ লক্ষ টাকা নিয়েছিল মেহুল চোকসির থেকে। দেশ ছেড়ে পালানোর অনেক পরে বেগতিক বুঝে সেই টাকা ফেরৎ দেন তাঁরা। যদিও বিজেপির তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের শাসক দলের বক্তব্য, রাহুল গান্ধী এবং কংগ্রেস এমন অভিযোগ আগেও করেছে। সে সবে কেউ কানও দেননি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন

 

```