Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্লাস্টিকের বোতল গিলে ফেলেই উগরে দিল কেউটে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: দূষণ কমাতে প্লাস্টিক বর্জন করা সবচেয়ে প্রয়োজনীয়। লাগামছাড়া পরিবেশ দূষণ এড়াতে এখন এই পন্থাই নিতে বলছেন পরিবেশবিদরা। আর এই মুভমেন্টে সামিল হয়েছে এক পেল্লাই কেউটে সাপও। প্লাস্টিকের বোতল গিলে ফেলে সঙ্গে সঙ্গে আবার সেটা উগরেও দি

প্লাস্টিকের বোতল গিলে ফেলেই উগরে দিল কেউটে, দেখুন ভিডিও

শেষ আপডেট: 10 January 2020 15:09

দ্য ওয়াল ব্যুরো: দূষণ কমাতে প্লাস্টিক বর্জন করা সবচেয়ে প্রয়োজনীয়। লাগামছাড়া পরিবেশ দূষণ এড়াতে এখন এই পন্থাই নিতে বলছেন পরিবেশবিদরা। আর এই মুভমেন্টে সামিল হয়েছে এক পেল্লাই কেউটে সাপও। প্লাস্টিকের বোতল গিলে ফেলে সঙ্গে সঙ্গে আবার সেটা উগরেও দিয়েছে এই সাপ। সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ কেসওয়ান। ৪৮ সেকেন্ডের সেই ভিডিওতেই দেখা গিয়েছে সাপের বোতল গিলে উগরে ফেলার দৃশ্য। কোথাও এই ভিডিও তোলা হয়েছে সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু জানা যায়নি। দেখা গিয়েছে মাটিতে পড়ে রয়েছে ওই কেউটে সাপটি। আশেপাশে জড়ো হয়েছে অনেক লোক। এক যুবকে দেখা গিয়েছে লাঠি নিয়ে সাপটিকে খোঁচা দিতে। তারপরেই ফুলে থাকা পেট থেকে প্লাস্টিকের বোতল বের করার চেষ্টা শুরু করে সাপটি। ভিডিও শেয়ার করে প্রবীণ কেসওয়ান লিখেছেন, "যখনই প্লাস্টিকের প্রসঙ্গ আসে তখন সেটা ছুড়ে ফেলা ছাড়া আর কোনও কিছু মাথায় আসে না।" পাশাপাশি তিনি এও লিখেছেন, "এই ভিডিও দেখতে আপনাদের অস্বস্তি হতে পারে। তবে এটাই বাস্তব। এইভাবেই প্লাস্টিক বন্যপ্রাণীদের এবং অন্যান্য জীবজন্তুর ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। সাপ ছাড়া অন্য প্রাণীরা হয়তো এভাবে গিলে ফেলা জিনিস উগরে দিতে পারবে না। ফলে যন্ত্রণায় তাদের মৃত্যু হবে।" সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনদের প্রায় সকলেই। দূষণ রুখতে প্লাস্টিক বর্জনের কথাও বলেছেন তাঁরা। কেউবা বলছেন, "ভাগ্যিস সাপটা প্লাস্টিকের বোতল উগরে দিতে পেরেছে। নয়তো এ যাত্রায় আর প্রাণে বাঁচতে পারত না।" দেখুন সেই ভিডিও। https://twitter.com/i/status/1215477346209153024

```