Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উত্তরাখণ্ডে হেভিওয়েট এনআরআই ওয়েডিং, আবর্জনা পরিষ্কার করতে নাজেহাল পুরকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: ২০০ কোটির বিলাসবহুল বিয়ে। সেই রাজকীয় বিয়ের আয়োজন হয়েছিল এই ভারতেই। উত্তরাখণ্ডের আউলিতে। হেভিওয়েট এই বিয়ের খবর উঠে এসেছিল সংবাদ শিরোনামেও। ভালো ভাবেই মিটেও গিয়েছে সেই বিয়ে। কিন্তু বিয়ে শেষ হওয়ার পরেই গভীর সমস্যায় পড়েছে আউলি

উত্তরাখণ্ডে হেভিওয়েট এনআরআই ওয়েডিং, আবর্জনা পরিষ্কার করতে নাজেহাল পুরকর্মীরা

শেষ আপডেট: 24 June 2019 07:26

দ্য ওয়াল ব্যুরো: ২০০ কোটির বিলাসবহুল বিয়ে। সেই রাজকীয় বিয়ের আয়োজন হয়েছিল এই ভারতেই। উত্তরাখণ্ডের আউলিতে। হেভিওয়েট এই বিয়ের খবর উঠে এসেছিল সংবাদ শিরোনামেও। ভালো ভাবেই মিটেও গিয়েছে সেই বিয়ে। কিন্তু বিয়ে শেষ হওয়ার পরেই গভীর সমস্যায় পড়েছে আউলির পুরসভা। ২০০ কোটির হেভিওয়েট বাজেটের বিয়ের পর বিয়েবাড়ির আবর্জনা পরিষ্কার করতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা পুরকর্মীদের। দক্ষিণ আফ্রিকা নিবাসী এনআরআই গুপ্তা পরিবারের দু'টি বিলাসবহুল বিয়ের আয়োজন করা হয়েছিল আউলিতে। অজয় গুপ্তা নামে এক ব্যক্তির ছেলে সূর্যকান্তর বিয়ের অনুষ্ঠান ছিল ১৮ থেকে ২০ জুন পর্যন্ত। পাশাপাশি অতুল গুপ্তা নামে আর এক ব্যক্তির ছেলে শশাঙ্কের বিয়ের অনুষ্ঠান ছিল ২০ থেকে ২২ জুন। জমকালো সেই বিয়ের আসরে হাজির ছিলেন বিভিন্ন বলিউড তারকা। গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। বলি তারকাদের পাশাপাশি যোগ গুরু বাবা রামদেবও হাজির ছিলেন এই হেভি বাজেটের বিয়েতে। দু'ঘণ্টার একটি বিশেষ যোগা সেশনও করেন তিনি। হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয়েছিল অতিথিদের। আউলির প্রায় সব হোটেল এবং রিসর্ট বুক করে নিয়েছিলেন এই গুপ্তারা। সুইৎজারল্যান্ড থেকে অনুষ্ঠানের জায়গা সাজানোর জন্য আনা হয়েছিল ফুল। সব মিলিয়ে আয়োজন ছিল জমজমাট। কিন্তু এই সবের মাঝেই উঁকি দিয়েছিল আশঙ্কার মেঘ। প্রশাসন আগেই আন্দাজ করেছিলেন এত আয়োজনের সমারোহে হয়তো অপরিষ্কার হয়ে যাবে আউলি। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ জমা হয়েছে গোটা আউলি জুড়ে। যোশীমঠের নগর পালিকা পরিষদের সুপারভাইজার অনিল এবং ২০ সদস্যের একটি দল এই আবর্জনা পরিষ্কারের দায়িত্বে বহাল হয়েছেন। ওই দলের এক সদস্যের কথায়, "এই বিয়েবাড়ির জন্যই নোংরায় ভরে গোটা আউলি। তৈরি হয়েছে জটিল সমস্যা।" স্থানীয় এক বাসিন্দার কথায়, "সারা উলি জুড়ে ছড়িয়ে রয়েছে প্লাস্টিকের প্যাকেট এবং বোতল। গবাদি পশুর চারণভূমির কার্যত বারোটা বেজে গিয়েছে। যদি ওরা প্লাস্টিক খেয়ে ফেলে, তাহলে অসুস্থ হয়ে পড়বে। তখন কী হবে? ওই বিয়েবাড়ির লোকেরা এ সবের দায় নেবেন? তাঁরা তো নিজেদের কাজ সেরেই চলে গিয়েছেন। আর আমাদের জায়গাকে নরক বানিয়ে দিয়ে গিয়েছেন।"

```