Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মদের নেশায় নগ্ন হয়ে এসইউভি চালিয়ে অন্য গাড়িতে ধাক্কা, আটক দুই চীনা ব্যক্তি

দ্য ওয়াল ব্যুরো: মদ খাওয়াটা একটু বেশিই হয়ে গিয়েছিল চীন থেকে আসা দুই ব্যক্তির। নেশার ঘোরে নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে প্রায় ৬ টি গাড়িতে ধাক্কা মারলেন তাঁরা। অবশেষে তাঁদের পুলিশ আটক করে আদালতে পেশ করে। আপাতত জামিনে ছাড়া পেয়েছেন তাঁরা। রবিব

মদের নেশায় নগ্ন হয়ে এসইউভি চালিয়ে অন্য গাড়িতে ধাক্কা, আটক দুই চীনা ব্যক্তি

শেষ আপডেট: 18 September 2018 15:44

দ্য ওয়াল ব্যুরো: মদ খাওয়াটা একটু বেশিই হয়ে গিয়েছিল চীন থেকে আসা দুই ব্যক্তির। নেশার ঘোরে নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে প্রায় ৬ টি গাড়িতে ধাক্কা মারলেন তাঁরা। অবশেষে তাঁদের পুলিশ আটক করে আদালতে পেশ করে। আপাতত জামিনে ছাড়া পেয়েছেন তাঁরা। রবিবার রাতে উত্তরপ্রদেশের মিরাটে একটি দামী এসইউভি প্রায় ৬ টি গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় আট জন আহত হয়েছেন। রাস্তায় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ আটক করে গাড়িটিকে। দেখা যায় ভিতরে মদ্যপ অবস্থায় বসে রয়েছেন দুই ব্যক্তি। তাঁদের গায়ে জামা কাপড়ও ছিল না। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁদের আটক করে। তাঁদের সঙ্গে আরেক ব্যক্তিকেও আটক করা হয় গাড়ি থেকে। পুলিশ সূত্রে খবর, ওই দুই ব্যক্তি চীন থেকে এসেছেন। তাঁদের নাম গুয়াকিং শিয়া ও ওয়েনশিং জু। তাঁরা ভারতে একটি আসবাবপত্র ও মাংস সরবরাহকারী ফার্মের সঙ্গে যুক্ত। ১৫ বছর ধরে প্রতি বছর ২-৩ মাসের জন্য তাঁরা সেই ফার্মের কাজে ভারতে আসেন। তাঁদের ১৫ বছরের ভিসা রয়েছে যা ২৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এ বার তাঁরা ভারতে এসেছিলেন একটি মাংসের কারখানা পরিদর্শন করতে। পুলিশ সুপার রণবিজয় সিং জানিয়েছেন, রবিবার অনেক রাত পর্যন্ত একটি ফ্ল্যাটে আরও কয়েকজনের সঙ্গে তাঁরা মদ্যপান করেন। তারপর গাড়ি চালাতে গিয়ে এই কাণ্ড ঘটান। আটক করার সময় পুলিশ দেখে তাঁরা গাড়ির ভিতর নগ্ন অবস্থায় রয়েছেন। কারণ জিজ্ঞাসা করলে তাঁরা বলেন ভারতীয় বিয়ার তাঁরা সহ্য করতে পারেননি। তাই ওই কাণ্ড। গ্রেফতার করার আগে পুলিশই তাঁদের জামাকাপড় দেয়। দুজনেরই ভিসা কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে পেশ করলে বিচারক দুজনকে জামিন দেন। সঙ্গে আদালতের তরফে পুলিশকে জানানো হয়, যত তাড়াতাড়ি সম্ভব দুজনের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করতে।

```