Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিন-ভারত সামরিক পর্যায়ের আলোচনা শনিবার, সীমান্তে উত্তেজনা প্রশমনে বৈঠকে দুই বাহিনী

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন-ভারত উত্তেজনা নিরসনে আগামী শনিবার, ৬ জুন বৈঠকে বসতে চলেছেন দু'দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি লাদাখের চুশুল-মলদো এলাকায় কোনও একটি জায়গায়

চিন-ভারত সামরিক পর্যায়ের আলোচনা শনিবার, সীমান্তে উত্তেজনা প্রশমনে বৈঠকে দুই বাহিনী

শেষ আপডেট: 3 June 2020 08:43

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন-ভারত উত্তেজনা নিরসনে আগামী শনিবার, ৬ জুন বৈঠকে বসতে চলেছেন দু'দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি লাদাখের চুশুল-মলদো এলাকায় কোনও একটি জায়গায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দেবেন ১৪ কোর লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। ভারতের তরফে আশা প্রকাশ করা হয়েছে, শনিবারের বৈঠক ইতিবাচক হবে এবং সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তাও প্রশমিত হবে। এমনিতে চিনের পিপলস লিবারেশন আর্মি এবং ভারতীয় সেনাদের মধ্যে বচসা-হাতাহাতি প্রায়ই ঘটে। দুপক্ষের আলোচনার মাধ্যমে আবার তা মিটেও যায়। কিন্তু গত ৯ ও ১০ মে-মাঝের রাতে সেই বচসা বড় আকার নেয়। সরকারকে দেওয়া সেনাবাহিনীর রিপোর্ট থেকে জানা যায়, রুটিন টহলদারির সময়ে বেশ কয়েকজন ভারতীয় সেনা ও ইন্দো-টিবেটান বর্ডার ফোর্সের জওয়ানকে আটকে রেখে মারধর করে চিনের সেনারা। কেড়ে নেওয়া হয় অস্ত্রও। এরপরই উত্তেজনা বাড়তে থাকে লাদাখ সীমান্তে। চিনের ভূখণ্ডে বাহিনী মোতায়েন বাড়িয়ে দেয় বেজিং। পাল্টা লাদাখেও সেনা পাঠাতে শুরু করে নয়া দিল্লি। সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে লে-তে গিয়ে বৈঠক সেরে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈঠক করেন অজিত ডোভাল, বিপিন রাওয়াতদের সঙ্গে। বেজিং-নয়াদিল্লি এই চাপানউতোরের মাঝেই চাঞ্চল্যকর উপগ্রহ চিত্র সামনে আসে। যাতে দেখা যায় নিয়ন্ত্রণ রেখার কাছেই বিমানঘাঁটি গড়ে ফেলেছে চিনা বায়ুসেনা। তার টারম্যাকে যুদ্ধবিমান দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। এরই মধ্যে চিনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীর উদ্দেশে নির্দেশ দেন, সবচেয়ে খারাপ প্রস্তুতির জন্য তৈরি থাকার। এই টানাপোড়েনের মাঝে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দেন, তিনি মধ্যস্থতা করে এই সমস্যা মিটিয়ে দেবেন। যদিও বিদেশমন্ত্রক তা খারিজ করে দেয়। গতকাল রাতে ট্রাম্প ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুজনের মধ্যে চিন নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয় বলে জানা যায়। কদিন আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, "ভারতের গর্বে আঘাত হানবে এমন কোনও কিছুকে বরদাস্ত করবে না সরকার।" পর্যবেক্ষকদের মতে, ভারতের তরফে চিনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, আলোচনা চাইলে দিল্লি রাজি। কিন্তু অশান্তি করলে লড়াই হবে চোখে চোখ রেখে। এর আগে ২০১৭ সালে ডোকালাম সীমান্তে টানা তিন মাস দুই বাহিনীর মধ্যে উত্তেজনা চলেছিল। পরে আলোচনার মাধ্যমেই তা প্রশমিত হয়। এখন দেখার শনিবারের দুই দেশের সামরিক পর্যায়ের আলোচনায় আদৌ কোনও সমাধান সূত্র বেরোয় কিনা।

```