Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শবরীমালা ইস্যুতে ফুটছে কেরল, রাজ্য ছেড়ে বিদেশ গেলেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: উত্তপ্ত কেরল। শবরীমালা ইস্যুতে ফুটছে গোটা রাজ্য। বিক্ষোভ সামলাতে নাকানিচোবানি খাচ্ছে পুলিশ। এরই মধ্যে রাজ্য ছেড়ে বিদেশ চললেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বুধবার দুপুরের বিমানে এক সপ্তাহর বিদেশ সফরে উড়ে গেলেন মুখ্যমন্

শবরীমালা ইস্যুতে ফুটছে কেরল, রাজ্য ছেড়ে বিদেশ গেলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 17 October 2018 12:21

দ্য ওয়াল ব্যুরো: উত্তপ্ত কেরল। শবরীমালা ইস্যুতে ফুটছে গোটা রাজ্য। বিক্ষোভ সামলাতে নাকানিচোবানি খাচ্ছে পুলিশ। এরই মধ্যে রাজ্য ছেড়ে বিদেশ চললেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বুধবার দুপুরের বিমানে এক সপ্তাহর বিদেশ সফরে উড়ে গেলেন মুখ্যমন্ত্রী। অশান্ত পরিস্থিতিতে রাজ্য ছেড়ে মুখ্যমন্ত্রীর যোয়া নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। দুবাই এবং শারজা যাবেন পিনারাই। সেখানে প্রবাসী কেরলবাসীদের সঙ্গে বেশ কয়েকটি সম্মেলন করার কথা তাঁর। ‘টুগেদার ফর কেরল’ শীর্ষক সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রবাসীদের কাছে বন্যা বিধ্বস্ত কেরলের পুণর্গঠনের জন্য অর্থসাহায্যের আবেদন করবেন। প্রসঙ্গত, ভয়াবহ বন্যায় কেরলের যা ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনও সামলে উঠতে পারেনি রাজ্য সরকার। নতুন কেরল গড়ার জন্য যে টাকা পরিমাণ অর্থ দরকার তার জন্যই মুখ্যমন্ত্রীর বিদেশ সফর বলে কেরল সিপিএমের এক মুখপাত্র দাবি করেছেন। শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে দেশের শীর্ষ আদালতের রায় নিয়ে ব্যাপক উত্তেজনা গোটা কেরল জুড়ে। মঙ্গলবারের তুলনায় বুধবার উত্তেজনার পারদ আরও বেড়েছে। বিরোধীরা পিনারাইয়ের রাজ্য ছেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন। এক বিজেপি নেতার কথায়, “এমন দায়িত্ব-জ্ঞানহীন মুখ্যমন্ত্রী ভারতবর্ষে দুটো নেই।” কেরল যখন বন্যায় বিপর্যস্ত, কোচি বিমানবন্দর যখন ডুবে রয়েছে, তখনও মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্যের বিদেশ সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। দু’মাসের মধ্যে আবার একই বিতর্ক তৈরি হলো তাঁকে নিয়েই।

```