Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

১৬ ঘণ্টা গাছ আঁকড়ে বসেছিলেন যুবক, অবশেষে উদ্ধার করল বায়ুসেনা

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ১৬ ঘণ্টা ছোট্ট একটা পাথরের উপর একটা গাছে ডাল আঁকড়ে বসেছিলেন এক যুবক। অবশেষে তাঁকে উদ্ধার করেছে বায়ুসেনা। এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। জানা গিয়েছে, বিলাপুরের কাছে খুটাঘাট বাঁধের কাছে আটকে পড়েছিলেন ওই যুবক। তুমুল

১৬ ঘণ্টা গাছ আঁকড়ে বসেছিলেন যুবক, অবশেষে উদ্ধার করল বায়ুসেনা

শেষ আপডেট: 17 August 2020 13:59

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ১৬ ঘণ্টা ছোট্ট একটা পাথরের উপর একটা গাছে ডাল আঁকড়ে বসেছিলেন এক যুবক। অবশেষে তাঁকে উদ্ধার করেছে বায়ুসেনা। এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। জানা গিয়েছে, বিলাপুরের কাছে খুটাঘাট বাঁধের কাছে আটকে পড়েছিলেন ওই যুবক। তুমুল বৃষ্টির জেরে লাগামছাড়া ভাবে বেড়েছিল জলের মাত্রা। তাতেই বিপাকে পড়েছিলেন ওই যুবক। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় বাঁধের কাছে একটি ব্রিজ থেকে জলে ঝাঁপ দিয়েছিলেন ওই যুবক। কিন্তু তারপর আর ফিরতে পারেননি। জলের তোড়ে ভেসে যাওয়ার বদলে ভাগ্যক্রমে একটি পাথরকে আঁকড়ে ধরে নিজেকে বাঁচাতে পেরেছিলেন। তবে আর ফিরে আসতে পারেননি। প্রাণ বাঁচানোর তাগিদে ওই পাথরের উপরেই গাছ আঁকড়ে টানা ১৬ ঘণ্টা বসেছিলেন যুবক। অবশেষে সোমবার সকালে তাঁকে উদ্ধার করেন বায়ুসেনার এক আধিকারিক। এমআই-১৭ চপার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ওই বায়ুসেনা অফিসার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যুবককে উদ্ধারের ভিডিও। https://twitter.com/i/status/1295234967006351360 বিলাসপুর রেঞ্জের আইজি দীপাংশু কাবরা জানিয়েছেন, খুটাঘাট বাঁধ ওই এলাকার বিখ্যাত পর্যটন কেন্দ্র। রবিবার বিকেলে ঘটনার সময় সেখানে হাজির ছিলেন অনেকেই। যুবককে উদ্ধারের জন্য বায়ুসেনার সাহায্য চেয়েছিল বিলাসপুর প্রশাসন। আজ সকালে জিতেন্দ্র কাশ্যপ নামের ওই যুবককে উদ্ধার করেছে বায়ুসেনা। বাঁধের জলে মারাত্মক স্রোত থাকায় সাঁতরে ফিরতে পারেননি ওই যুবক। গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে ছত্তিশগড়ে। তার ফলে অধিকাংশ নদীতেই জলের মাত্রা বেড়ে গিয়েছে। বেশিরভাগ নদী বইছে বিপদসীমার উপর দিয়ে। শবরী নদীতে অত্যধিক হারে বেড়েছে জলের মাত্রা। সুকমা জেলার বেশ কিছু অংশ এবং আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গোদাবরী নদীর সংলগ্ন এলাকায় সতর্কতা জারি হয়েছে। গত শনিবার আইএমডি জানিয়েছিল, আগামী পাঁচদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ছত্তিশগড়ের অধিকাংশ জেলায়। মৌসম ভবন আরও জানিয়েছে যে দেশের দুই-তৃতীয়াংশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু।

```