Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

"এত বড় কাণ্ড করব বুঝবে কার সঙ্গে পাঙ্গা নিয়েছে", গ্যাংস্টার বিকাশের অডিও ক্লিপ প্রকাশ হতেই চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো: গত ২ জুলাই গভীর রাতে গ্যাংস্টার বিকাশ দুবের কানপুরের বিকরু গ্রামের বাড়িতে হানা দেয় পুলিশবাহিনী। নিহত হন ৮ পুলিশকর্মী। আহত হন মোট ৭ জন। তাঁদের মধ্যে ছিলেন একজন স্থানীয় বাসিন্দা। এই ঘটনার পর তদন্তে নেমে উত্তরপ্রদেশের স্পেশ্য

"এত বড় কাণ্ড করব বুঝবে কার সঙ্গে পাঙ্গা নিয়েছে", গ্যাংস্টার বিকাশের অডিও ক্লিপ প্রকাশ হতেই চাঞ্চল্য

শেষ আপডেট: 22 July 2020 07:45

দ্য ওয়াল ব্যুরো: গত ২ জুলাই গভীর রাতে গ্যাংস্টার বিকাশ দুবের কানপুরের বিকরু গ্রামের বাড়িতে হানা দেয় পুলিশবাহিনী। নিহত হন ৮ পুলিশকর্মী। আহত হন মোট ৭ জন। তাঁদের মধ্যে ছিলেন একজন স্থানীয় বাসিন্দা। এই ঘটনার পর তদন্তে নেমে উত্তরপ্রদেশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন পুলিশ অভিযানের কথা আগেই জানত বিকাশ। আর বিকাশকে সেই খবর নাকি পৌঁছে দিয়েছিলেন খোদ পুলিশকর্মীরাই। পরে জানা যায়, উত্তরপ্রদেশ পুলিশের অন্তত ২০০ জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল গ্যাংস্টারের। তাঁদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ অধিকারিকরাও। বিকরু গ্রামের ঘটনায় স্থানীয় চৌবেপুর থানা এবং সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি থানার কয়েকজন পুলিশকর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এ বার প্রকাশ্যে এসেছে একটি অডিও টেপ। সূত্রের খবর, ওই অডিও ক্লিপে গ্যাংস্টার বিকাশ দুবে এবং কোনও পুলিশকর্মীর কথোপকথন শোনা গিয়েছে। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে "এত বড় কাণ্ড করব, এ বার বুঝবে কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। পুরো জিপ শেষ করে দেব। ও এখন বিকাশ দুবের নিশানা। ওকে শেষ করে তবেই ঘরে ফিরব। বাকি জীবন জেলে কাটাতেও রাজি আমি।" অনুমান করা হচ্ছে, এই ব্যক্তিই বিকাশ দুবে। যার সঙ্গে এই ব্যক্তির কথোপকথন শোনা গিয়েছে তার পরিচয় এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান তিনি একজন পুলিশকর্মী। প্রকাশ হওয়া অডিও ক্লিপে যে দু'জনের মধ্যে কথাবার্তা চলছে তাদের পরিচয় সঠিক ভাবে জানা না গেলেও অনেকেরই অনুমান এই কথোপকথন হয়েছে বিকাশ দুবে এবং পুলিশের কোনও কর্মীর মধ্যে। আর এ থেকেই এটা স্পষ্ট যে সত্যিই পুলিশের সঙ্গে যোগাযোগ ছিল বিকাশের। আপাতত এই অডিও ক্লিপ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। গত ২ জুলাই গভীর রাতে কানপুরের বিকরু গ্রামে বিকাশ দুবের সাতমহলা প্রাসাদে হানা দেয় বিশাল পুলিশবাহিনী। তবে তল্লাশি অভিযানে খোঁজ আগেই পেয়েছিল বিকাশ। সঙ্গীসাথীদের নিয়ে তৈরিই ছিল সে। পুলিশ বাড়ির কাছাকাছি আসতেই ছাদ থেকে শুরু হয় এলোপাথাড়ি গুলি আর পাথরবৃষ্টি। নিহত হন আটজন পুলিশকর্মী। আহত হন আরও সাতজন। এই ঘটনার পর ৬ দিন ধরে পলাতক ছিল বিকাশ। অবশেষে ৯ জুলাই সকালে উজ্জয়ীনীর মহাকাল মন্দির থেকে তাকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। এরপর ১০ জুলাই বিকাশকে উজ্জয়ীনী থেকে নিয়ে আসা হচ্ছিল উত্তরপ্রদেশের শিবলিতে। ফেরার পথে কানপুরের কাছে হাইওয়ের উপর পুলিশের বন্দুক ছিনিয়ে গাড়ি থেকে পালানোর চেষ্টা করে বিকাশ। তখন এনকাউন্টারে মারা যায় গ্যাংস্টার। 

```