Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Breaking: সিনেমার টিকিটের দাম কমলো, মোদীকে ধন্যবাদ বলিউডের

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই সাউথ ব্লকে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা  অক্ষয় কুমার সহ বলিউডের কুশীলবরা। তাঁদের অন্যতম দাবি ছিল সিনেমার টিকিটের উপরে জিএসটি-র হার কমাক সরকার। নইলে পাইরেসির বাজারে এমনিতেই চলচিত্র

Breaking: সিনেমার টিকিটের দাম কমলো, মোদীকে ধন্যবাদ বলিউডের

শেষ আপডেট: 22 December 2018 12:02

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই সাউথ ব্লকে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা  অক্ষয় কুমার সহ বলিউডের কুশীলবরা। তাঁদের অন্যতম দাবি ছিল সিনেমার টিকিটের উপরে জিএসটি-র হার কমাক সরকার। নইলে পাইরেসির বাজারে এমনিতেই চলচিত্র শিল্প ধুঁকছে। টিকিটের দাম বেশি হওয়ায় মফস্বলে ও গ্রামে অনেকের কাছেই তা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। [caption id="attachment_64025" align="aligncenter" width="1280"] বলিউডের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক[/caption] 'বলিউডের দিল কি বাত' শুনলেন মোদী। একশো টাকা পর্যন্ত সিনেমার টিকিটের দামের উপর জিএসটি ১৮ শতাংশ থেকে ১২ শতাংশ করে দিলেন। অর্থাৎ, প্রায় ৮ থেকে ১০ টাকা পর্যন্ত সেখানে টিকিটের দাম কমে যাবে। একই ভাবে দাম কমলো একশো টাকার বেশি মূল্যের টিকিটের। টিকিটের দাম একশো টাকার বেশি হলে জিএসটি লাগতো ২৮ শতাংশ হারে। এখন তা কমে হয়েছে ১৮ শতাংশ।  https://twitter.com/akshaykumar/status/1076449012637728768 শনিবার, জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পর, কেন্দ্রীয় অর্থ মন্ত্রী সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন। বলিউডও ধন্যবাদ জানাতে দেরি করেনি। অজয় দেবগণ বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির কথা শুনে যেরকম দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হলো তাতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। একই ভাবে মোদীকে ধন্যবাদ জানান, অক্ষয় কুমার। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর শত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের সময় দিয়েছিলেন। সমস্ত বিষয়, দাবিদাওয়া মন দিয়ে শোনেন। এত তাড়াতাড়ি যে ব্যবস্থা নেবেন আমরাও ভাবতে পারিনি। https://twitter.com/ajaydevgn/status/1076437303546007553

```