Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

খুন করে উঠতি মডেলের দেহ স্যুটকেসে ভরে লোপাটের চেষ্টা, ধৃত যুবক

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান থেকে মডেলিংয়ে নাম করার লক্ষ্যে মুম্বই পাড়ি দিয়েছিলেন ২০ বছরের মানসী দীক্ষিত। কিন্তু স্বপ্ন পূরণ হলো না। সোমবার একটি স্যুটকেসের মধ্যে পাওয়া যায় তাঁর দেহ। মানসীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। পুলিশ সূ

খুন করে উঠতি মডেলের দেহ স্যুটকেসে ভরে লোপাটের চেষ্টা, ধৃত যুবক

শেষ আপডেট: 16 October 2018 06:58

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান থেকে মডেলিংয়ে নাম করার লক্ষ্যে মুম্বই পাড়ি দিয়েছিলেন ২০ বছরের মানসী দীক্ষিত। কিন্তু স্বপ্ন পূরণ হলো না। সোমবার একটি স্যুটকেসের মধ্যে পাওয়া যায় তাঁর দেহ। মানসীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে মুজাম্মিল সৈয়দ নামের ২০ বছরের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মানসীর। সোমবার আন্ধেরিতে ওই মুজাম্মিলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান মানসী। সেখানেই দুজনের কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। রাগের মাথায় প্রথমে ভোঁতা কিছু দিয়ে মানসীর মাথার পেছনে আঘাত করে মুজাম্মিল। তারপর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় মানসীকে। পুলিশ সূত্রে খবর, খুন করার পর প্রথমে মানসীর দেহ একটা স্যুটকেসে ভরে ফেলে মুজাম্মিল। তারপর অন্ধেরি থেকে একটি ক্যাব বুক করে মালাড যায়। সেখানে আম গাছের জঙ্গলে স্যুটকেস ফেলে দিয়ে পালায় মুজাম্মিল। যে ক্যাব বুক করে সে মালাড গেছিল, সেই ক্যাব চালক তাকে স্যুটকেস ফেলে দিয়ে রিকশা করে ফিরতে দেখেন। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন ওই চালক। পুলিশ গিয়ে স্যুটকেস থেকে মানসীর দেহ উদ্ধার করে। মুজাম্মিলের ফোনের লোকেশন দেখে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে মুজাম্মিল। কিন্তু কী কারণে সে এই খুন করলো, সে ব্যাপারে তাকে জেরা করছে পুলিশ। মুজাম্মিলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

```