Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কুপওয়ারায় সেনাবাহিনীর ক্যাম্পে বিস্ফোরণ, গুরুতর জখম ২ জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় বিস্ফোরণ হয়েছে একটি আর্মি ক্যাম্পে। জখম হয়েছেন দু’জন সেনা। তবে আরও অনেক সেনা জওয়ানের গুরুতর চোট পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা

কুপওয়ারায় সেনাবাহিনীর ক্যাম্পে বিস্ফোরণ, গুরুতর জখম ২ জওয়ান

শেষ আপডেট: 5 April 2019 11:15

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় বিস্ফোরণ হয়েছে একটি আর্মি ক্যাম্পে। জখম হয়েছেন দু’জন সেনা। তবে আরও অনেক সেনা জওয়ানের গুরুতর চোট পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা সেক্টরে ১৫ রাষ্ট্রীয় রাইফেলসের একটি ক্যাম্পে শুক্রবার আচমকাই বিস্ফোরণ হয়। সেনা সূত্রে খবর, রাজওয়ার এলাকার লাছমপোরা ক্যাম্পের এই বিস্ফোরণ ভয়াবহ আকার নিতে পারত। আহত দুই জওয়ানকে দ্রুত নিয়ে যাওয়া হয় শ্রীনগরের সেনা হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই দুই জওয়ান। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জওয়ানরা ক্যাম্পের ভিতর শক্ত কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন। সেই সময় আচমকাই এই বিস্ফোরণ ঘটে। কী ভাবে এই বিস্ফোরণ হয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কী ভাবে এই বিস্ফোরণ হয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। দায়ের হয়েছে এফআইআর-ও।

```