Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারামুলায় জারি এনকাউন্টার, শহিদ ৫ নিরাপত্তারক্ষী, লস্করের কম্যান্ডার-সহ খতম ৩ জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের বারামুলায় এখনও চলছে গুলির লড়াই। সোমবার সকালে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছিল বারামুলায়। দু'পক্ষের গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ৫ জন নিরাপত্তারক্ষী। অন্যদিকে নিরাপত্তাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়েছে তিন জঙ

বারামুলায় জারি এনকাউন্টার, শহিদ ৫ নিরাপত্তারক্ষী, লস্করের কম্যান্ডার-সহ খতম ৩ জঙ্গি

শেষ আপডেট: 18 August 2020 06:55

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের বারামুলায় এখনও চলছে গুলির লড়াই। সোমবার সকালে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছিল বারামুলায়। দু'পক্ষের গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ৫ জন নিরাপত্তারক্ষী। অন্যদিকে নিরাপত্তাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়েছে তিন জঙ্গি। তাদের মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবার কুখ্যাত কম্যান্ডার সাজ্জাদ ওরফে হায়দার। গতকাল বারামুলার ক্রিরি এলাকায় যৌথ ভাবে টহলদারি চালাচ্ছিল জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা এবং সিআরপিএফ। আচমকাই সেখানে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে গুরুতর ভাবে জখম হন ২ সিআরপিএফ জওয়ান এবং এক পুলিশকর্মী। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁদের মৃত্যু। আহত অবস্থায় সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরও ২ সেনা জওয়ান। তাঁদের মধ্যে সোমবার রাতে মারা যান একজন। অন্যজনের মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার। সেনা সূত্রে খবর, লস্করের এই কম্যান্ডার হায়দারই সম্ভবত এই এলাকার দায়িত্বে ছিল। তাকে খতম করার পর নিরাপত্তাবাহিনীর অনুমান হয়তো এ বার শান্ত হবে বারামুলা জেলার ক্রিরি এলাকা। তবে এই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার জন্য আজ সকালেও চলছে তল্লাশি অভিযান। স্থানীয়রা জানিয়েছেন, গুলির আওয়াজ শোনা গিয়েছে মঙ্গলবার সকালেও। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। চরম নিরাপত্তার সঙ্গে চলছে টহলদারি। সীমান্তবর্তী এলাকায় কড়া নজর রাখা হয়েছে যাতে কোনও জঙ্গি পালিয়ে যেতে না পারে। জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, সাজ্জাদ ওরফে হায়দার লস্করের কুখ্যাত কম্যান্ডারদের একজন। প্রথম দশেই নাম ছিল তার। উপত্যকায় দীর্ঘদিন ধরেই ত্রাস সৃষ্টি করেছিল এই হায়দার। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালে লস্ক-ই-তৈবায় যোগ দেয় হায়দার। হিজবুল মুজাহিদিনের সদস্য বুরহান ওয়ানির মতোই সক্রিয় হয়ে উঠেছিল সে। পুলিশ সূত্রে খবর, এই হায়দার আর তার দলবল বিজেপি নেতা ওয়াসিম বারি এবং তাঁর পরিবারের দুই সদস্যকে খুনে যুক্ত ছিল। জুলাই মাসে বারামুলায় খুন হয়েছিলেন এই তিনজন।

```