Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

কাকা ও নাবালক তুতো ভাইয়ের হাতে যৌন নিগ্রহের অভিজ্ঞতা পরীক্ষার খাতায় লিখল নাবালিকা, অভিযুক্ত ধৃত

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষার খাতায় নিজের উপর হওয়া যৌন নিগ্রহের ঘটনার বিবরণ দিয়েছিল নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতে নাবালিকার কাকাকে জেলে পাঠাল পুলিশ। সেইসঙ্গে একই অভিযোগে নাবালিকার তুতো ভাইকে পাঠানো হলো কারেকশনাল হোমে। ঘটনাটি নজরে আসে ১ অক্টো

কাকা ও নাবালক তুতো ভাইয়ের হাতে যৌন নিগ্রহের অভিজ্ঞতা পরীক্ষার খাতায় লিখল নাবালিকা, অভিযুক্ত ধৃত

শেষ আপডেট: 11 October 2018 08:32

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষার খাতায় নিজের উপর হওয়া যৌন নিগ্রহের ঘটনার বিবরণ দিয়েছিল নাবালিকা। সেই অভিযোগের ভিত্তিতে নাবালিকার কাকাকে জেলে পাঠাল পুলিশ। সেইসঙ্গে একই অভিযোগে নাবালিকার তুতো ভাইকে পাঠানো হলো কারেকশনাল হোমে। ঘটনাটি নজরে আসে ১ অক্টোবর। ইউনিট টেস্টের খাতায় নিজের উপর হওয়া যৌন নিগ্রহের বিবরণ লেখে উত্তরপ্রদেশের বাদশাহপুরের একাদশ শ্রেণির এক ছাত্রী। খাতায় সে লেখে তার তুতো ভাই তার যৌন নিগ্রহ করেছে। নাবালিকা জানায় যে ক্লাস ইলেভেনে পড়া তার তুতো ভাই তাদের সঙ্গে এক বাড়িতেই থাকে। এছাড়াও সে জানায়, তার কাকা ( ঠাকুরদার বোনের ছেলে ), যে তাদের পাশের বাড়িতেই থাকে, মাঝেমধ্যেই তাদের বাড়ি এসে তাকে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

স্কুলের শিক্ষিকারা খাতায় এই কথা দেখে প্রধান শিক্ষিকাকে পুরো ব্যাপারটা জানায়। প্রধান শিক্ষিকা পুলিশে খবর দেন। পুলিশ স্কুলকে জানায়, শিশু সুরক্ষা কমিটির কাছে সবটা জানাতে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার শকুন্তলা যাদব জানিয়েছেন, শিশু সুরক্ষা কমিশনের লোকেরা নাবালিকার বাড়ি গেলে জানতে পারে, তার মা ও অভিযুক্ত নাবালকের মা দুই বোন। একই বাড়িতে তাঁদের বিয়ে হয়েছে। সেখানে গিয়ে নাবালিকা ও তার মায়ের সঙ্গে কথা বলেন তাঁরা। শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন শকুন্তলা ধুল জানিয়েছেন, নাবালিকা খুব আতঙ্কে আছে, তাই এখনও পর্যন্ত তার বয়ান রেকর্ড করা যায়নি। এরপর বাদশাহপুর থানায় ২৩ বছরের অভিযুক্ত কাকা ও তুতো ভাইয়ের নামে পকসো আইনে মামলা দায়ের করা হয়। যৌন নিগ্রহের অভিযোগে বুধবার দুজনকে গ্রেফতার করা হয়। আদালতের সামনে পেশ করা হলে বিচারক অভিযুক্ত যুবককে ফরিদাবাদ জেলে ঢোকানোর নির্দেশ দেন। নাবালক তুতো ভাইকে পাঠানো হয়েছে ফরিদাবাদেরই একটি কারেকশনাল হোমে।

```