Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মিড ডে মিলে গোমাংস রান্নার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ভেতরে গোমাংস রান্না করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অসমের দারাং জেলায়। সেখানকার দলগাঁও শহরের দক্ষিণ দুলিয়াপাড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুদ্দিন আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ উ

মিড ডে মিলে গোমাংস রান্নার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

শেষ আপডেট: 24 October 2018 11:46

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ভেতরে গোমাংস রান্না করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অসমের দারাং জেলায়। সেখানকার দলগাঁও শহরের দক্ষিণ দুলিয়াপাড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুদ্দিন আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জানা গেছে, মঙ্গলবার প্রধান শিক্ষক নাসিরুদ্দিন স্কুলের মিড ডে মিলের জন্য স্কুলের রান্না ঘরে গোমাংস রান্না করেন।

আরও পড়ুন অবাক কাণ্ড! একসঙ্গে চার সন্তানের জন্ম, ভারতে আগে শোনেননি, বলছেন চিকিৎসকরা

এমনকী সেই মাংস রান্না করে পড়ুয়াদের খেতে দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিছু পড়ুয়া এ কথা বাড়ির লোকেদের জানায়। বাড়ির লোকেরা জেলার প্রাথমিক শিক্ষন বিভাগে গিয়ে অভিযোগ দায়ের করেন। জেলার প্রাথমিক শিক্ষন অফিসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া ও ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগ দায়ের করা হয়েছে প্রধান শিক্ষক নাসিরুদ্দিন আহমেদের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে অবশ্য এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি। ভারতের কিছু কিছু রাজ্যে গোমাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি গুজরাট, রাজস্থান প্রভৃতি রাজ্যে গোমাংস খাওয়া নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। গোহত্যার সন্দেহে কুপিয়ে মারার ঘটনাও ঘটেছে। এই প্রসঙ্গে ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বলেছেন, কেউ যদি চান, তিনি গোমাংস খেতেই পারেন। কাউকে জিজ্ঞাসা করার কিছু নেই। কিন্তু তাই বলে উৎসব করে গোমাংস খাওয়া উচিত নয় বলেই মন্তব্য করেন তিনি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```