Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

হাসপাতালে অরুণ জেটলি, দিল্লির এইমসে চলছে চিকিৎসা

দ্য ওয়াল ব্যুরো: এইমসে ভর্তি হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। জানা গিয়েছে, শুক্রবার সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এইমসে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, কার্ডিওলজি বিভাগে চিকিৎসা চলছে তাঁর। সূত্রের খবর, মেডিক্যাল চেক-আপের জন্যই ভর্তি করা

হাসপাতালে অরুণ জেটলি, দিল্লির এইমসে চলছে চিকিৎসা

শেষ আপডেট: 9 August 2019 14:15

দ্য ওয়াল ব্যুরো: এইমসে ভর্তি হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। জানা গিয়েছে, শুক্রবার সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এইমসে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, কার্ডিওলজি বিভাগে চিকিৎসা চলছে তাঁর। সূত্রের খবর, মেডিক্যাল চেক-আপের জন্যই ভর্তি করা হয়েছে তাঁকে। গত দু'বছর ধরেই অসুস্থ ছিলেন অরুণ জেটলি। গত বছর তিন মাসের জন্য জনসমক্ষে সে ভাবে দেখা যায়নি তাঁকে। পরে জানা গিয়েছিল কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল তাঁর। দীর্ঘদিন চিকিৎসার জন্য আমেরিকায় ছিলেন তিনি। সে সময় অস্থায়ী ভাবে অর্থ মন্ত্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে। তিনিই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন। লোকসভা নির্বাচনের প্রচারেও অংশ নেননি অরুণ জেটলি। তবে জেটলির শারীরিক অবস্থা সম্পর্কে এখনও সে ভাবে বিশেষ কিছু জানায়নি এইমস কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হাসপাতালে অরুণ জেটলিকে দেখতে গিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

```