Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ষোলো বছর পর পুলিশের জালে 'অক্ষরধাম' হামলার মূল চক্রী

দ্য ওয়াল ব্যুরো: সময়টা ২০০২ সাল। আচমকাই জঙ্গি হামলা হয়েছিল গুজরাটের গান্ধীনগরে। জঙ্গিদের নিশানায় ছিল অক্ষরধাম মন্দির। দুষ্কৃতীদের বুলেট ঝাঁঝরা করে দিয়েছিল ৩০টি তাজা প্রাণ। আহত হয়েছিলেন ৮০জনের বেশি। এই জঙ্গি হানার অন্যতম অভিযুক্ত মহম্মদ ফার

ষোলো বছর পর পুলিশের জালে 'অক্ষরধাম' হামলার মূল চক্রী

শেষ আপডেট: 26 November 2018 16:50

দ্য ওয়াল ব্যুরো: সময়টা ২০০২ সাল। আচমকাই জঙ্গি হামলা হয়েছিল গুজরাটের গান্ধীনগরে। জঙ্গিদের নিশানায় ছিল অক্ষরধাম মন্দির। দুষ্কৃতীদের বুলেট ঝাঁঝরা করে দিয়েছিল ৩০টি তাজা প্রাণ। আহত হয়েছিলেন ৮০জনের বেশি। এই জঙ্গি হানার অন্যতম অভিযুক্ত মহম্মদ ফারুখ শেখ নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আমেদাবাদ থেকে ফারুককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ ভগীরথ সিং গোহিল জানিয়েছেন, সৌদি আরবের রাজধানী রিয়াধ থেকে সোমবারই আমেদাবাদ এসে পৌঁছেছিল ফারুখ। পুলিশ জানিয়েছে, ২০০২ সালে অক্ষরধাম হামলার পরেই রিয়াধে পালিয়ে যায় ফারুখ। তার আগে গুজরাটের জুহাপুরা ছিল মহম্মদ ফারুখ শেখের আস্তানা। অক্ষরধাম হামলার জন্য টাকা-পয়াসার জোগাড়ও করেছিল এই ফারুখই। এমনটাই জানিয়েছে পুলিশ। ২০০২ সালের ২৪ সেপ্টেম্বর অক্ষরধাম মন্দিরের উপর হামলা চালায় জঙ্গিরা। তদন্তে জানা গিয়েছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাত ছিল এই হামলার পিছনে। লস্করের দুই জঙ্গিই সেদিন হামলা চালিয়েছিল গান্ধীনগরের ওই মন্দিরে। দু’দিনের মধ্যেই জঙ্গিদের খতম করেছিল এনএসজি কম্যান্ডো বাহিনী। এই হামলার মূল পাণ্ডা আব্দুল রশিদ আজমেরি ২০১৭ সালেই ধরা পড়েছিল আমেদাবাদ বিমানবন্দরে। পুলিশ জানিয়েছে, সেও রিয়াধ থেকেই এসেছিল এ দেশে। আব্দুলের বিরুদ্ধে অভিযোগ, অক্ষরধাম মন্দিরে হামলার পিছনে সেই ছিল মূল মাথা। গোটা ঘটনার ছক কষে সে। এবং লস্কর-ই-তৈবাকে পুরো প্ল্যান সফল করতে সাহায্যও করে। এই হামলায় অভিযুক্ত হিসেবে এর আগে গ্রেফতার হয়েছিল ছয়জন। তাদের মধ্যে তিনজনকে ফাঁসির সাজাও শোনানো হয়ে গিয়েছিল তবে ২০১৪ সালের মে মাসে সুপ্রিম কোর্ট এই ছয়জনকেই বেকসুর খালাস করে দেয়।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```