Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওড়ার আগে দেওয়ালে ধাক্কা, ভাঙা বিমান আকাশে উড়ল তিন ঘণ্টা

দ্য ওয়াল ব্যুরো: ভেঙে গেছে বিমানে নীচের বেশ অনেকটা অংশ। সেই অবস্থাতেই টানা তিন ঘণ্টা আকাশে উড়ল বিমান। এমন সাংঘাতিক ঘটনাই ঘটেছে এয়ার ইন্ডিয়ার বিমানে। দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার আগেই ধাক্কা মারে বিমানবন্দরের পাঁচিলে। ধাক্কা মারা

ওড়ার আগে দেওয়ালে ধাক্কা, ভাঙা বিমান আকাশে উড়ল তিন ঘণ্টা

শেষ আপডেট: 12 October 2018 04:11

দ্য ওয়াল ব্যুরো: ভেঙে গেছে বিমানে নীচের বেশ অনেকটা অংশ। সেই অবস্থাতেই টানা তিন ঘণ্টা আকাশে উড়ল বিমান। এমন সাংঘাতিক ঘটনাই ঘটেছে এয়ার ইন্ডিয়ার বিমানে। দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার আগেই ধাক্কা মারে বিমানবন্দরের পাঁচিলে। ধাক্কা মারার পরেই ভেঙ্গে যায় বিমানের নীচের দিকের অনেকটা অংশ। সেই ভাঙা অবস্থাতেই তিন ঘণ্টা উড়ে মুম্বইতে জরুরি অবতরণ করেছে ওই বিমান। পরিস্থিতি কতটা মারাত্মক অবস্থায় পৌঁছে গেছে তা বুঝতেই পারেননি প্লেনের দুই পাইলট। তাঁরা জানিয়েছেন, প্লেনের সব যন্ত্রাংশই ঠিকঠাক কাজ করছিল। তাই তাঁরা টের পাননি যে প্লেনের নীচের দিকের অংশ ভেঙে গেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর ত্রিচি বিমানবন্দরে। রাত ১টা ২০ মিনিট নাগাদ ত্রিচি বিমানবন্দরের বাউইন্ডারি ওয়ালে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং ৭৩৭। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। জানা গিয়েছে, ১৩০ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বারের সকলেই নিরাপদে রয়েছেন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মুম্বইতে নিরাপদেই অবতরণ করে বিমানটি। যাত্রীদের জন্য দুবাইগামী আরেকটি বিমানের ব্যবস্থাও করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মুম্বইয়ে জরুরি অবতরণের পরেই নজরে আসে এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং ৭৩৭-এর নীচের অংশ ভেঙে গেছে। তামিলনাড়ুর পর্যটন মন্ত্রী ভেল্লামান্ডি এন নটরাজন ত্রিচি বিমানবন্দর পরিদর্শনে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, কী কারণে এমন ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই নেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ইতিমধ্যেই দুই পাইলটকে বসিয়ে দেওয়া হয়েছে।

```