Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষণিকের স্বস্তির পর ফের মহার্ঘ জ্বালানি

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিলেও তেলের দাম কিন্তু কমেনি। অর্থর্মন্ত্রী অরুণ জেটলি জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২.৫০ টাকা কম করার কথা ঘোষণা করেন। কিন্তু তারপরেও জ্বালানির দাম বাড়ায় কোনও খামতি নেই। বরং

ক্ষণিকের স্বস্তির পর ফের মহার্ঘ জ্বালানি

শেষ আপডেট: 13 October 2018 04:08

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিলেও তেলের দাম কিন্তু কমেনি। অর্থর্মন্ত্রী অরুণ জেটলি জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২.৫০ টাকা কম করার কথা ঘোষণা করেন। কিন্তু তারপরেও জ্বালানির দাম বাড়ায় কোনও খামতি নেই। বরং পুরনো ফর্মেই ফিরে এসেছে পেট্রল-ডিজেল। গত ৪ অক্টোবর অর্থর্মন্ত্রী অরুণ জেটলি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, কেন্দ্র জ্বালানির উপর থেকে আন্তঃশুল্ক ১.৫০ টাকা কম করতে চলেছে। পাশাপাশি লিটার পিছু ১ টাকা দাম কম করবে তেল উৎপাদন কোম্পানিগুলিও। কেন্দ্রের ঘোষণার পরেই বেশ কিছু রাজ্য তেলের দাম উপর থেকে শুল্ক কম করে। কিন্তু এ সুখ ছিল সাময়িক। ফের বেড়েছে জ্বালানির দাম। সমীক্ষা বলছে, গত পাঁচদিন ধরে টানা দাম বেড়েছে জ্বালানির। শনিবারও এর অন্যথা হয়নি। এ দিন লিটার প্রতি কলকাতায় পেট্রোলের দাম ৮৪.৪৮ টাকা এবং ডিজেলের দাম ৭৭.০৪ টাকা। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৮ পয়সা বেড়ে হয়েছে ৮২.৬৬ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ২৯ পয়সা বেড়ে হয়েছে ৭৫.১৯ টাকা। মুম্বইতে ১৮ পয়সা বৃদ্ধি পেয়ে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৮৮.১২ টাকা। এবং ডিজেলের দাম ৩১ পয়সা বৃদ্ধি পেয়ে নতুন দাম লিটার প্রতি ৭৮.৮২ টাকা। শুক্রবারের তুলনায় চেন্নাইতেও বেড়েছে জ্বালানির দাম। এ দিন চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৫.৯২ টাকা এবং ডিজেলের দাম ৭৯.৫১ টাকা।

```