Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিতের পর অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব আরও দুই মহিলা

দ্য ওয়াল ব্যুরো: ফের #মি_টু বাণে বিদ্ধ সঙ্গীত পরিচালক অনুমালিক। সোনা মহাপাত্র এবং শ্বেতা পণ্ডিতের পর অনুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন আরও দুই মহিলা। দুজনের কেউই তাঁদের নাম প্রকাশ্যে আনেননি। এক মহিলা জানিয়েছেন তাঁর সঙ্গে নব্বইয়ের দশ

সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিতের পর অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব আরও দুই মহিলা

শেষ আপডেট: 20 October 2018 11:51

দ্য ওয়াল ব্যুরো: ফের #মি_টু বাণে বিদ্ধ সঙ্গীত পরিচালক অনুমালিক। সোনা মহাপাত্র এবং শ্বেতা পণ্ডিতের পর অনুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন আরও দুই মহিলা। দুজনের কেউই তাঁদের নাম প্রকাশ্যে আনেননি। এক মহিলা জানিয়েছেন তাঁর সঙ্গে নব্বইয়ের দশকে অশালীন আচরণ করেছিলেন অনু মালিক। তাও আবার নিজের বাড়িতে ডেকে। মহিলা জানিয়েছেন, তিনি প্রথমে বুঝতে পারেননি যে সেই সময় অনুর বাড়িতে উপস্থিত নেই তাঁর পরিবারের সদস্যরা। পরে বুঝতে পারেন এবং খুবই ভয় পেয়ে যান বলে জানিয়েছেন ওই মহিলা। তাঁর অভিযোগ, অনু মালিক নিজের বাড়ির সোফায় খুবই ঘনিষ্ঠ ভাবে বসেছিলেন তাঁর সঙ্গে। তাঁর স্কার্ট খুলে দেন বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। তিনি জানিয়েছেন, সেই সময় বাড়ির কলিং বেল বেজে ওঠায় সে যাত্রায় বেঁচে যান তিনি। এই ঘটনার পর অনু মালিক ক্ষমা চেয়ে নেন ওই মহিলার কাছে। তবে মুখ খুললে পরিণাম যে খুব খারাপ হবে সেই ব্যাপারে অভিযোগকারিণীকে হুমকিও দিয়েছিলেন অনু মালিক। এমনটাই অভিযোগ করেছেন ওই মহিলা। আর এক মহিলা জানিয়েছেন, রেকর্ডিং স্টুডিওতেই তাঁকে হেনস্থা করেন অনু মালিক। অভিযোগকারিণী জানিয়েছেন, রেকর্ডিং স্টুডিও সাউন্ডপ্রুফ হওয়ায় অত্যন্ত ভয় পেয়ে গেছিলেন তিনি। কারণ বাঁচার তাগিদে চিৎকার করলেও কেউ শুনতে পাওয়ার সম্ভাবনা ছিল না। বারণ করা সত্ত্বেও মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন তিনি। শেষে মহিলার বারবার আপত্তির ফলে তাঁকে রেহাই দেন অনু মালিক। এমনটাই জানিয়েছেন ওই অভিযোগকারিণী। এর আগে অনু মালিকের বিরুদ্ধে সরব হয়েছিলেন সোনা মহাপাত্র এবং শ্বেতা পণ্ডিত। সোনা অভিযোগ করেছিলেন, তাঁর স্বামীর সামনেই তাঁকে 'মাল' বলে সম্বোধন করেছিলেন অনু। এমনকী অনু মালিক সারাক্ষণ মেয়েদের শিকার করার জন্য ওৎ পেতে থাকেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। এ ছাড়াও শ্বেতা জানিয়েছিলেন, তাঁর ১৫ বছর বয়সে মুম্বইয়েরই একটি রেকর্ডিং স্টুডিওতে তাঁকে যৌন হেনস্থা করেন অনু মালিক। শ্বেতা অভিযোগ করেছেন, অল্পবয়সী মেয়েদের নানা ভাবে হেনস্থা করেন অনু মালিক।

```