Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সিবিএসই-র টপারের পর এ বার বিধবা মহিলা, ফের গণধর্ষণের অভিযোগ হরিয়ানায়

দ্য ওয়াল ব্যুরো: শিরোনামে ফের হরিয়ানা। কয়েকদিন আগেই হরিয়ানার রেওয়াড়ি জেলায় গণধর্ষণের শিকার হয়েছিলেন সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় প্রথম হওয়া তরুণী। এই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই হরিয়ানায় ফের গণধর্ষণের শিকার হলেন আর এক বিধবা মহিলা। হরিয়ান

সিবিএসই-র টপারের পর এ বার বিধবা মহিলা, ফের গণধর্ষণের অভিযোগ হরিয়ানায়

শেষ আপডেট: 18 September 2018 05:22

দ্য ওয়াল ব্যুরো: শিরোনামে ফের হরিয়ানা। কয়েকদিন আগেই হরিয়ানার রেওয়াড়ি জেলায় গণধর্ষণের শিকার হয়েছিলেন সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় প্রথম হওয়া তরুণী। এই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই হরিয়ানায় ফের গণধর্ষণের শিকার হলেন আর এক বিধবা মহিলা। হরিয়ানার জিন্দ জেলার জুলানা মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, ওষুধ কিনতে বেড়িয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, সেই সময়েই গণধর্ষণের শিকার হন তিনি। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে নির্যাতিতা বলেছেন, ওষুধের দোকানের কাছাকাছি যেতেই দু’জন বাইক আরোহী তাঁর সঙ্গে কথা বলতে আসে। এরপর তাঁর অসুস্থতার কথা শুনে ওই দুই ব্যক্তি তাঁকে বিকল্প চিকিৎসার কথাও বলে। এরপর ওই দুই বাইক আরোহী জানায় তাঁরা ওই মহিলার গ্রামেরই বাসিন্দা। বিশ্বাস করে তাঁদের সঙ্গে যেতে রাজি হন মহিলা। আর তাঁর বিশ্বাসেরই সুযোগ নেয় ওই দুই অভিযুক্ত। অভিযোগ, মহিলাকে একটি ক্ষেতের মধ্যে নিয়ে যায় ওই দুই বাইক আরোহী। তারপর তাঁকে ধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করা গিয়েছে। তবে এখনও তারা পলাতক। তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬-ডি(গণধর্ষণ), ৩৬৬(অপহরণ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।      

```