Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ল্যাপটপ চুরির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশা থেকে ধৃত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার বোধিসত্ত্ব ভট্টাচার্য। বেশ কিছুদিন আগে অভিনেত্রীর বাড়ি থেকেই চুরি হয়েছিল তাঁর ল্যাপটপ এবং দেড় লক্ষ টাকা। ঋতুপর্ণা জানিয়েছেন, তাঁর ল্যাপটপে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু

ল্যাপটপ চুরির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার

শেষ আপডেট: 29 November 2018 11:07

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশা থেকে ধৃত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার বোধিসত্ত্ব ভট্টাচার্য। বেশ কিছুদিন আগে অভিনেত্রীর বাড়ি থেকেই চুরি হয়েছিল তাঁর ল্যাপটপ এবং দেড় লক্ষ টাকা। ঋতুপর্ণা জানিয়েছেন, তাঁর ল্যাপটপে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রথম থেকেই নায়িকার সন্দেহ ছিল তাঁর ম্যানেজারের উপরেই। পরে তিনি জানতে পারেন যে বোধিসত্ত্বই রয়েছেন এই চুরির পিছনে। গুরুত্বপূর্ণ নথি সমেত ল্যাপটপ ফেরত দেওয়ার বদলে ঋতুপর্ণার থেকে পাঁচ লক্ষ টাকাও নাকি চেয়েছিলেন বোধিসত্ত্ব। এমনটাই অভিযোগ করেছেন ঋতুপর্ণা। এরপরেই পুলিশে অভিযোগ করেন তিনি। অবশেষে বৃহস্পতিবার ওড়িশা পুলিশের জালে পাকড়াও হয়েছেন অভিযুক্ত বোধিসত্ত্ব ভট্টাচার্য। আজই ওড়িশার উদ্দেশে রওনা কলকাতা পুলিশের বিশেষ দল। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে বোধিসত্ত্বকে। কালই তাঁকে আলিপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```