Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বলিউডের 'খলনায়ক'-এর পচাগলা দেহ!

দ্য ওয়াল ব্যুরো: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বলিউডের খলনায়কের পচাগলা দেহ। পুলিশ জানিয়েছে, পশ্চিম আন্ধেরির ইয়ারি রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে বলিউড অভিনেতা মহেশ আনন্দের (৫৭) দেহ। ময়নাতদন্তের জন্য মহেশের দেহ পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতাল

মুম্বইয়ের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বলিউডের 'খলনায়ক'-এর পচাগলা দেহ!

শেষ আপডেট: 10 February 2019 10:06

দ্য ওয়াল ব্যুরো: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বলিউডের খলনায়কের পচাগলা দেহ। পুলিশ জানিয়েছে, পশ্চিম আন্ধেরির ইয়ারি রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে বলিউড অভিনেতা মহেশ আনন্দের (৫৭) দেহ। ময়নাতদন্তের জন্য মহেশের দেহ পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। অভিনেতার রহস্যজনক মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে নেমে মুম্বই পুলিশ। তারা জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে মহেশ আনন্দের মৃত্যু আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে কোনও ষড়যন্ত্র আপাতত সেটাই খতিয়ে দেখছে পুলিশ। বলিউডের একাধিক ছবিতে দাপুটে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন মহেশ আনন্দ। স্ক্রিন শেয়ার করছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, গোবিন্দা এবং সঞ্জয় দত্তের সঙ্গেও। ২০১৯ সালের শুরুতেই রিলিজ হয়েছে 'রঙ্গিলা রাজা'। এই ছবিতেও গোবিন্দার সঙ্গে দেখা গিয়েছিল মহেশ আনন্দকে। 'শাহেনশাহ', ‘কুলি নম্বর ওয়ান', ‘স্বর্গ', ‘কুরুক্ষেত্র', ‘বিজেতা'---এইসব ছবিতে ভিলেনের চরিত্রে দেখা গিয়েছে মহেশ আনন্দকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই খলনায়কের মৃত্যুর কারণ স্পষ্ট হবে। অভিনেতার ঘনিষ্ঠরা জানিয়েছেন, ইদানীং অতিরিক্ত মদ্যপান করতেন মহেশ। অতিরিক্ত মধ্যপান কিংবা অবসাদে আত্মহত্যা, মহেশের মৃত্যুর ক্ষেত্রে কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না মুম্বই পুলিশ।

```