দ্য ওয়াল ব্যুরো: অনলাইন গেমের নেশায় আজকাল বুঁদ কিশোর থেকে যুবক সকলেই। তবে এই নেশা যে কী মারাত্মক তার প্রমাণ পেলেন উত্তরপ্রদেশের এক পরিবার।
বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কড়কড়ে ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ছেলে। কিশোরের বয়স মাত্র ৮। জানা গিয়েছে, অনলাইন গেমের বিভিন্ন পর্যায়ে সফল হওয়ার জন্য প্রয়োজন ছিল এই পরিমাণ টাকা। তাই বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রায় সাফা করে দিয়েছেন বছর আটের ওই ছেলে। উত্তরপ্রদেশের লখনউতে ঘটেছে এই ঘটনা। ওই কিশোর জানিয়েছে, একটি অনলাইন গেমের গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য প্রয়োজন ছিল এই ৩৫ হাজার টাকা। তাহলে ওই গ্র্যান্ড প্রাইজের দাবিদার হওয়ার পথে আর একটু গিয়ে যেত সে।
প্রথমে অবশ্য কিছুই বুঝতে পারেননি বাচ্চাটির বাবা। তিনি জানিয়েছেন, তিনি যখন বাড়িতে থাকতেন সেই সময়েই অ্যানরয়েড ফোনে গেম খেলত ছেলে। প্রথম প্রথম ৮০ টাকা করে নিত গেম খেলার জন্য। সে কথা জানতেন বাচ্চাটির বাবা। কিন্তু একদিন ছেলেটির বাবা খেয়াল করেন এক ঝটকায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৮ হাজার টাকা তোলা হয়েছে। তখনই টনক নড়ে পেশায় পুরোহিত ওই ব্যক্তির। লখনউ পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন তিনি।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি ই-ওয়ালেটের সঙ্গে যুক্ত রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এর মাধ্যমেই মুবইয়ের কোনও ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে তাকা। কিন্তু এটা তখনই সম্ভব হবে যদি ওই ব্যক্তি নিজের এটিএম পিন কাউকে বলে থাকেন। এরপরেই পুলিশ জানতে পারে যে এ কাণ্ড ঘটিয়েছে ওই ব্যক্তির নাবালক ছেলেই। বাবার এটিএম-এর পিন নম্বর জানত সে। তারপরেই ইচ্ছে মতো টাকা তুলেছে সে। বলা ভালো ই-ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠিয়েছে মুম্বইতে। তবে প্রথমে অল্প টাকার প্রয়োজন হলেও পরে টাকার পরিমাণ বেড়ে যায়। অনলাইনে গেমের নেশায় মগ্ন কিশোর দারুণ প্রাইজ জেতার লোভে একবারেই বাবার অ্যাকাউন্ট থেকে তুলে নেয় অনেকগুলো টাকা। একসঙ্গে অত টাকা গায়েব হতে দেখেই সন্দেহ জাগে কিশোরের বাবার মনে। তারপরে তদন্তে নেমে আসল তথ্য প্রকাশ্যে আনে পুলিশ।