Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরকাশীতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল মিনিবাস, মৃত ৮, আহত ৫

দ্য ওয়াল ব্যুরো: উত্তরকাশীতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গিয়েছে একটি মিনিবাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আটজনের। গুরুতর ভাবে জখম হয়েছেন আরও পাঁচজন। পুলিশ জানিয়েছে, উত্তরকাশীর ভাতওয়ারির কাছে সোনাগড়ে একটি গভীর গিরিখাতে পড়ে গিয়েছে ওই বাসটি। প

উত্তরকাশীতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল মিনিবাস, মৃত ৮, আহত ৫

শেষ আপডেট: 6 October 2018 03:07

দ্য ওয়াল ব্যুরো: উত্তরকাশীতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গিয়েছে একটি মিনিবাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আটজনের। গুরুতর ভাবে জখম হয়েছেন আরও পাঁচজন। পুলিশ জানিয়েছে, উত্তরকাশীর ভাতওয়ারির কাছে সোনাগড়ে একটি গভীর গিরিখাতে পড়ে গিয়েছে ওই বাসটি। পুলিশের অনুমান, সম্ভবত কোনও বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। তারপরেই খাদে পড়ে গিয়েছে ওই মিনিবাসটি। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড (SDRF) এই উদ্ধারকার্য পরিচালনা করছে। মৃত এবং আহত দুইয়ের সংখ্যাই বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ এবং উদ্ধারকারী দল।

```