Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় যাত্রিবাহী বাসে মাওবাদী হামলা, নিহত ১ জওয়ান সহ ৫

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই ৬২ জন মাওবাদী আত্মসমর্পন করেছিল পুলিশের কাছে। তারপরেও এই এলাকায় মাওবাদী কার্যকলাপ যে কমেনি তা আরও একবার প্রমাণিত হলো। বৃহস্পতিবার ছত্তীসগড়েই মাওবাদী হামলায় নিহত হলেন এক নিরাপত্তারক্ষী সহ ৫ জন। পুলিশ সূত্রে খবর, ঘ

ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় যাত্রিবাহী বাসে মাওবাদী হামলা, নিহত ১ জওয়ান সহ ৫

শেষ আপডেট: 8 November 2018 08:29

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই ৬২ জন মাওবাদী আত্মসমর্পন করেছিল পুলিশের কাছে। তারপরেও এই এলাকায় মাওবাদী কার্যকলাপ যে কমেনি তা আরও একবার প্রমাণিত হলো। বৃহস্পতিবার ছত্তীসগড়েই মাওবাদী হামলায় নিহত হলেন এক নিরাপত্তারক্ষী সহ ৫ জন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের দান্তেওয়াড়া জেলায়। দান্তেওয়াড়ার বাচেলি এলাকায় একটি বাসে ল্যান্ডমাইন হামলা চালায় মাওবাদীরা। এই হামলায় সিআইএসএফের এক জওয়ান ও চার জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে জগদলপুর থেকে ১০০ কিলোমিটার দূরে। এই জগদলপুরেই ভোট উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশ হওয়ার কথা। বাজার থেকে সবজি কিনে ওই সিআইএসএফ জওয়ান বাসে করে ক্যাম্পে ফিরছিলেন বলে খবর।

আরও পড়ুন অর্থনীতিতে একটা জোর ঝাঁকুনি দেওয়া দরকার ছিল, নোটবন্দি নিয়ে বললেন জেটলি

গত কয়েকদিন ধরে মাওবাদী হামলার বাড়বাড়ন্ত ঘটছিল ছত্তীসগড়ে। ভোটের আগে আগে এমন ঘটনায় চাপে পড়ে গিয়েছিল রাজ্য সরকারও। গত সপ্তাহেই দান্তেওয়াড়াতে মাওবাদী হামলায় নিহত হন দূরদর্শনের চিত্র সাংবাদিক অচ্যুতানন্দন সাউ। তাঁর সঙ্গে আরও তিনজন পুলিশকর্মী নিহত হন মাওবাদীদের হাতে। তারপরেই সোমবার ল্যান্ডমাইন লাগাতে গিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই হয় মাওবাদীদের। সেই লড়াইয়ে পাঁচ মাওবাদী খতম হয়। মঙ্গলবার ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় সিপিআই (মাওবাদী)-র কুতুল এরিয়া কমিটির ৬২ জন সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বাস্তারের ইনস্পেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা এবং নারায়ণপুরের পুলিশ সুপার জিতেন্দ্র শুক্লা এই খবর স্বীকার করে নিয়েছেন। ৫১টি দেশি বন্দুকও পুলিশের কাছে জমা দিয়েছে মাওবাদী স্কোয়াডের সদস্যরা। পুলিশকে তারা জানিয়েছে, হিংসার পথে ছেড়ে শান্তির পথে ফিরতে চায় তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ঘটনাকে সরকারের বড় সাফল্য বলে উল্লেখ করেন। রাজনাথ অভিনন্দন জানান ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং এবং রাজ্যের পুলিশবাহিনীকে। প্রসঙ্গত, উগ্র বাম শক্তিকে প্রতিহত করতে কেন্দ্রীয় সরকার যে কঠোর তা গত মাসেই বুঝিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং। র‍্যাপিড অ্যাকশন ফোর্সের শৌর্য দিবস উপলক্ষে রাজনাথ বলেছিলেন, “দেশে আগে ১০০-র বেশি জেলা ছিল নকশাল অধ্যুষিত। এখন সেটা কমে দাঁড়িয়েছে ১০-১২টিতে।” ২০২০-র মধ্যে নকশালমুক্ত ভারত গড়ার-ও ডাক দেন তিনি। নভেম্বরের ১২ তারিখ ১৮টি আসনে এবং ২০ তারিখ ৭২ টি আসনে ভোট এই রাজ্যে। ভোটের আগে বিরাট সংখ্যক মাওবাদীর আত্মসমর্পণকে ছত্তীসগড়ের বিজেপি সরকারের রাজনৈতিক এবং প্রশাসনিক সাফল্য হিসেবেই দেখছিলেন পর্যবেক্ষকরা। কিন্তু তারপরেও যে মাওবাদী কার্যকলাপে ভাটা পড়েনি তা আরও একবার প্রমাণ করে দিল এ দিনের ঘটনা।  

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```