Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্তে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, শহিদ ৩ জওয়ান, গুরুতর জখম ৫

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। সীমান্ত বরাবর পাক সেনার ক্রমাগত গোলা-বারুদ নিক্ষেপের ফলে শহিদ হয়েছেন তিন সেনা জওয়ান। গুরুতর ভাবে আহত হয়েছেন আরও ৫ জন জওয়ান। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছ

সীমান্তে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, শহিদ ৩ জওয়ান, গুরুতর জখম ৫

শেষ আপডেট: 1 October 2020 09:05

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। সীমান্ত বরাবর পাক সেনার ক্রমাগত গোলা-বারুদ নিক্ষেপের ফলে শহিদ হয়েছেন তিন সেনা জওয়ান। গুরুতর ভাবে আহত হয়েছেন আরও ৫ জন জওয়ান। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে এর যোগ্য জবাব দেওয়া হবে পাকিস্তান সেনাকে। জানা গিয়েছে, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর আচমকাই মর্টার শেলিং শুরু করে পাক সেনা। এই ঘটনায় শহিদ হয়েছেন ২ জন জওয়ান। আহত হয়েছেন অন্তত ৪ জন জওয়ান। সেনার তরফে জানানো হয়েছে, জখম জওয়ানদের ইতিমধ্যেই সংঘর্ষের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই তিন জখম সেনা জওয়ান। পাক সেনার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। তবে পাক সেনাবাহিনীর তরফে আপাতত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। https://twitter.com/ANI/status/1311581330660970496?s=20 অন্যদিকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টর বরাবরও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা। ভারতের তরফেও জবাব দেওয়া হয়েছে। দু'পক্ষের ব্যাপক গুলি লড়াইয়ের মধ্যে শহিদ হয়েছেন এক ভারতীর সেনা জওয়ান। আহত হয়েছেন আর এক জওয়ান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ৮ মাসে ৩ হাজারেরও বেশি বার নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। গত ১৭ বছরে এটাই সর্বাধিক। প্রসঙ্গত ২০০৩ সালে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তিতে সায় দিয়েছিল পাকিস্তান। কিন্তু চুক্তি সাক্ষর হওয়ার পরেও অসংখ্য বার সীমান্ত বরাবর যুদ্ধবিরতি যুক্তি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী। শহিদ হয়েছেন অসংখ্য ভারতীয় জওয়ান।

```