Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বাঁক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল স্কুলবাস, মৃত ৩, আহত ১৫

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল স্কুলবাস। শিক্ষকদের নিয়ে যাওয়ার সময় খাদে পড়ে যায়ওই বাসটি। মৃত্যু হয়েছে তিন জনের। পুলিশ জানিয়েছে, রবিবার ওড়িশার নবরংপুর জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পাহাড়ি এলাকায় বাঁক নিতে

বাঁক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল স্কুলবাস, মৃত ৩, আহত ১৫

শেষ আপডেট: 12 November 2018 06:36

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল স্কুলবাস। শিক্ষকদের নিয়ে যাওয়ার সময় খাদে পড়ে যায়ওই বাসটি। মৃত্যু হয়েছে তিন জনের। পুলিশ জানিয়েছে, রবিবার ওড়িশার নবরংপুর জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পাহাড়ি এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। এরপরেই বেসামাল বাসটি গিয়ে পড়ে গভীর খাদে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে পুলিশ। তাঁদের প্রথমে নবরংপুরের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে দু'জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের স্থানান্তরিত করা হয় কোরাপুট হাসপাতালে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি একটি স্কুল বাস ছিল। ওড়িশার বিভিন্ন জেলা যেমন রাইঘার, নবরংপুর, উমেরকোট এবং ঝারিগাঁয়ের শিক্ষকরা ছিলেন ওই বাসে। মৃত তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসের যান্ত্রিক গোলযোগ পরীক্ষা করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```