Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দেওয়ালির দিল্লিতে দুশোর বেশি অগ্নিকাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: গত বছর ছিল দুশো। এ বার ছাপিয়ে গেল তাকেও। বুধবার রাত দশটা পর্যন্ত দিল্লির বিভিন্ন প্রান্তে ছোট-বড় মিলিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ২০৯টি। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে এই তথ্য। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সবচেয়ে

দেওয়ালির দিল্লিতে দুশোর বেশি অগ্নিকাণ্ড

শেষ আপডেট: 7 November 2018 21:38

দ্য ওয়াল ব্যুরো: গত বছর ছিল দুশো। এ বার ছাপিয়ে গেল তাকেও। বুধবার রাত দশটা পর্যন্ত দিল্লির বিভিন্ন প্রান্তে ছোট-বড় মিলিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ২০৯টি। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে এই তথ্য। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সবচেয়ে বড় আগুন লাগার ঘটনা ঘটে দিল্লির বাওয়ানাতে। বুধবার সন্ধে সাড়ে ছটা নাগাদ একটি কারখানায় মিটার বক্স থেকে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়, ১৮টি ইঞ্জিন গিয়ে প্রায় পৌনে দুঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। দেওয়ালির কারণে কারখানা বন্ধ থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানান দিল্লি দমকলের আধিকারিকরা। লক্ষ্মী নগরে একটি এটিএম-এও আগুন লাগে বুধবার দুপুরে। আরও পড়ুন- ২৬ বছরের দেবলীনা বেঁচে থাকবেন অন্যদের শরীরে, গত এক মাসে তিনজনের অঙ্গ প্রতিস্থাপন কলকাতায় দমকল আধিকারিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের যে খবর তাদের দফতরে এসেছে তার মধ্যে ৮৯টি ঘটনা ময়লার স্তূপে আগুন লাগার। অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিল্লিতে ঘটেছে বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস। দমকলের এক আধিকারিক বলেন, “সারাদিন একের পর এক ফোন এসেছে কন্ট্রোল রুমে। যার সিংহভাগই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিল্লির ঘটনা।” রাজধানীতে মোট দমকল কেন্দ্র রয়েছে ৫৯টি। দেওয়ালির আগে আরও বেশ কয়েকটি অস্থায়ী দমকল কেন্দ্র চালু করা হয়েছিল। দমকলের টিম তো ছিলই, সেই সঙ্গে দিল্লি সরকারের বিপর্যয় মোকাবিলা দলের সদস্যারাও দিন-রাত এক করে কাজ করেছেন বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। সুপ্রিম কোর্টের সময় বিধি তো ছিলই, ধোঁয়াশার কারণেও এ বার রাজধানীতে বাজি পুড়েছে অনেক কম। দিল্লি ফায়ার সার্ভিসের দাবি, মোট অগ্নিকাণ্ডের হাতে গোনা ঘটেছে বাজির ফুলকি থেকে। বেশিরভাগটাই শর্ট সার্কিট থেকে ঘটেছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```