Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

১২ ফুটের কুমির উদ্ধার ভদোদরার গ্রামে, দেখুন রুদ্ধশ্বাস ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ১২ ফুটের পেল্লাই কুমির। দিব্যি ঘুরে বেড়াচ্ছিল গ্রামের মাঠেঘাটে। আতঙ্কে সিঁটিয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা। বিপদের আশঙ্কায় প্রতি মুহূর্তে ভয়ে কাঁটা হয়ে থাকছিলেন তাঁরা। অবশেষে ধরা পড়েছে ওই কুমির। রবিবার বনদফতরের কর্মীরা উদ্ধার করে

১২ ফুটের কুমির উদ্ধার ভদোদরার গ্রামে, দেখুন রুদ্ধশ্বাস ভিডিও

শেষ আপডেট: 2 December 2019 08:18

দ্য ওয়াল ব্যুরো: ১২ ফুটের পেল্লাই কুমির। দিব্যি ঘুরে বেড়াচ্ছিল গ্রামের মাঠেঘাটে। আতঙ্কে সিঁটিয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা। বিপদের আশঙ্কায় প্রতি মুহূর্তে ভয়ে কাঁটা হয়ে থাকছিলেন তাঁরা। অবশেষে ধরা পড়েছে ওই কুমির। রবিবার বনদফতরের কর্মীরা উদ্ধার করেছে ওই সুবিশাল কুমিরটিকে। বনকর্মীরা জানিয়েছে, প্রায় ৫ ঘণ্টা লেগেছে ওই কুমিরটিকে বাগে আনতে। এই ঘটনা গুজরাতের ভদোদরার রাভাল গ্রামের। গ্রামবাসীরা জানিয়েছেন, নর্মদা ক্যানালের সোলার প্ল্যান্ট স্টেশন থেকে এসেছিল এই কুমির। জানা গিয়েছে, এই খালের জলই নিজেদের জমিতে সেচের কাজে ব্যবহার করেন গ্রামবাসীরা। রবিবার সোলার প্ল্যান্টের ইঞ্জিনিয়াররাই প্রথম দেখতে পান কুমিরটিকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরে। বনকর্মীরা জানিয়েছেন, সকাল সাড়ে দশটা নাগাদ তাঁদের কাছে ফোন আসে। বলা হয় ১২ ফুটের একটি কুমির ঢুকে পড়েছে রাভাল গ্রামে। খবর পেয়েই গ্রামে ছোটেন বনকর্মীরা। বনদফতরের এক আধিকারিক হেমন্ত ওয়াধাওয়ানা জানিয়েছেন, ৫ থেকে ৬ ঘণ্টা লেগেছে ওই কুমিরটিকে উদ্ধার করতে। https://twitter.com/i/status/1201061693784236032 রাভাল গ্রামের একটি মাঠেই ঘুরে বেড়াচ্ছিল কুমিরটি। সেই সময়েই তাঁকে ধরতে যান বনকর্মীরা। তবে পেল্লাই কুমিরকে বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে বনকর্মীদের। সম্প্রতি সামনে এসেছে কুমিরটিকে উদ্ধার করার একটি ভিডিও। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত ওই ভিডিওতে দেখা গিয়েছে বনকর্মীদের নাস্তানাবুদ করে দিয়েছে ১২ ফুটের ওই কুমিরটি। ফাঁদ ছেড়ে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল সে। তবে শেষ পর্যন্ত দীর্ঘক্ষণের প্রচেষ্টায় কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হন বনকর্মীরা। তাঁরা জানিয়েছেন, কাছেই একটি লেকের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে কুমিরটিকে। যেখানে রয়েছে আরও কুমির। বনদফতরের এক আধিকারিকের কথায় গত এক বছরে এই নিয়ে তিনবার এমন ঘটনা ঘটেছে ওই গ্রামে। হঠাৎই দেখা গিয়েছে বিশাল বড় কুমির ঘুরে বেড়াচ্ছে গ্রামের ভিতর।

```