Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেন নিয়ে ভারতের স্বাধীন ও নিরপেক্ষ অবস্থানকে স্বাগত জানাল পুতিন সরকার

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন (Ukraine) সঙ্কট নিয়ে ভারতের অবস্থানকে স্বাধীন ও নিরপেক্ষ বলল রাশিয়া। বুধবার নয়াদিল্লিতে ভ্লাদিমির পুতিন সরকারের দূত রোমান বাবুশকিন বলেন, ইউক্রেন সমস্যা নিয়ে ভারত ও রাশিয়ার (Russia) সম্পর্কে কোনও আঁচ পড়বে না। রাশিয়া

ইউক্রেন নিয়ে ভারতের স্বাধীন ও নিরপেক্ষ অবস্থানকে স্বাগত জানাল পুতিন সরকার

শেষ আপডেট: 24 February 2022 02:31

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন (Ukraine) সঙ্কট নিয়ে ভারতের অবস্থানকে স্বাধীন ও নিরপেক্ষ বলল রাশিয়া। বুধবার নয়াদিল্লিতে ভ্লাদিমির পুতিন সরকারের দূত রোমান বাবুশকিন বলেন, ইউক্রেন সমস্যা নিয়ে ভারত ও রাশিয়ার (Russia) সম্পর্কে কোনও আঁচ পড়বে না। রাশিয়া আগেও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিল, এখনও তাই থাকবে। দুই দেশই কৌশলগত অংশীদারিত্বের পথে হেঁটেছে, আগামীদিনেও তার প্রতিফলন বোঝা য়াবে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারত ভারসাম্যের কূটনীতি নিয়েই চলেছে, এমনটাই মত রুশ দূত বাবুশকিনের। তাঁর বক্তব্য, নয়াদিল্লি-মস্কো প্রতিরক্ষা বিষয়ক চুক্তিগুলোতে কোনও প্রভাব পড়বে না। প্রতিরক্ষার কৌশল ও অস্ত্রশস্ত্র কেনাবেচায় দুই দেশ যেমন একে অপরের পাশে দাঁড়িয়েছে, তেমনই থাকবে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলেই জানান তিনি। বুধবারই ইউক্রেনের 'দখল করা অঞ্চলগুলি' নিয়ে বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জ। ইউক্রেন থেকে আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানানো হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে আরও বিধিনিষেধ জারি করা হোক। বিশেষ পরে পুতিনের ঘনিষ্ঠদের বিরুদ্ধে নানা বিধিনিষেধ আরোপ করার আবেদন জানানো হয়েছে। জাপান জানিয়েছে, তারা রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করবে। ইউক্রেনের 'উদ্বেগজনক' পরিস্থিতি লক্ষ করে শান্তির জন্য আবেদন জানিয়েছেন পোপ। অন্যদিকে চিন বলেছে, ইউক্রেন নিয়ে অহেতুক উত্তেজনা সৃষ্টি করছে আমেরিকা। নাগরিকদের জন্য 'ট্রাভেল অ্যাডভাইসারি' জারি করেছে ইউক্রেন। তাতে বলা হয়েছে, ইউক্রেনের নাগরিকরা কেউ রাশিয়ায় যাবেন না। যাঁরা রাশিয়ায় আছেন, তাঁরা অবিলম্বে ফিরে আসুন। ইউক্রেন নিয়ে জরুরি বৈঠকে বসল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। সেখানে ভারত জানিয়ে দিয়েছে, রুশ সেনা যেভাবে ইউক্রেনের সীমান্তে জড়ো হয়েছে, তা গভীর উদ্বেগের কারণ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমানোই এই মুহূর্তের প্রধান কর্তব্য হওয়া উচিত। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী দূত টি এস তিরুমূর্তি বলেছেন, "যুদ্ধের উত্তেজনা আর বাড়তে দেওয়া যায় না। আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছেই সংযত হওয়ার আবেদন জানাচ্ছি। আমরা মনে করি, কূটনীতির পথেই এই সমস্যার সমাধান হতে পারে।" পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```