Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশ্বিনী বৈষ্ণ নতুন রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী, চমকে দেওয়ার মতো পেশাদারিত্ব

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভার সম্প্রসারণে অনেক বাঘাবাঘা মন্ত্রীকে বাদ পড়তে হয়েছে। বহু নতুন মুখকে বড় বড় মন্ত্রক দিয়েছেন নরেন্দ্র মোদী। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রেল ও তথ্যপ্রযুক্তি। এই দুই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশা থেকে নির্বাচিত

অশ্বিনী বৈষ্ণ নতুন রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী, চমকে দেওয়ার মতো পেশাদারিত্ব

শেষ আপডেট: 8 July 2021 06:11

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভার সম্প্রসারণে অনেক বাঘাবাঘা মন্ত্রীকে বাদ পড়তে হয়েছে। বহু নতুন মুখকে বড় বড় মন্ত্রক দিয়েছেন নরেন্দ্র মোদী। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রেল ও তথ্যপ্রযুক্তি। এই দুই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণকে। কে এই অশ্বিনী বৈষ্ণ? ১৯৯৪ ব্যাচের আইএএস তিনি। দীর্ঘ ১৫ বছর ধরে নির্দিষ্ট একটি কাজ করেছিলেন তিনি। পরিকাঠামো উন্নয়নে যে পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেল অনুসরণ করা হয় তার ব্লুপ্রিন্ট অশ্বিনীর করা। নতুন রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতাও চমকে দেওয়ার মতো। পেনিসিলভেনিয়ার ওয়ার্টন স্কুল থেকে এমবিএ করেছেন অশ্বিনী। তার আগে কানপুর আইআইটি থেকে এম টেক করেছেন। সরকারি চাকরি ছেড়ে গ্লোবাল কর্পোরেটের বড় বড় পদে আসীন ছিলেন অশ্বিনী বৈষ্ণ। জেনারেল ইলেকট্রিক্স, সিমেন্সের মতো সংস্থার শীর্ষ পদে ছিলেন তিনি। প্রসঙ্গত, রেলকে ব্যবসা বাণিজ্যমুখী করে তুলত গত বছর রেল বোর্ডের আমূল পরিবর্তন করা হয়েছে। রেল বোর্ডের চেয়ারম্যান এখন চিফ এক্সিকিউটিভ অফিসার। নন রেলওয়ে পেশাদার লোকজনকে এখন রেল বোর্ডের সদস্য করা হচ্ছে। রেল পরিচালনায় রাজনীতি পাশে রেখে পেশাদারিত্ব আনতেই এই সিদ্ধান্ত। সেই মত সিদ্ধান্ত হয়েছে নতুন প্রকল্প আর নয়, ঘোষিত প্রকল্পের কাজ আগে শেষ করা হবে। হতে পারে সেকারণেই পীযূষ গোয়েলের হাত থেকে রেল নিয়ে পেশাদার অশ্বিনীকে দেওয়া হল। গতকাল যে হেভিওয়েট মন্ত্রীরা ইস্তফা দিয়েছেন তাঁদের মধ্যে রবিশঙ্কর প্রসাদ অন্যতম। তাঁর হাতে ছিল আইন ও তথ্যপ্রযুক্তি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত আইন, টুইটারের সঙ্গে সংঘাত ইত্যাদি কারণেই তাঁকে সরতে হয়েছে বলে দাবি অনেকের। রবিশঙ্করের হাতে থাকা তথ্যপ্রযুক্তিও দেওয়া হয়েছে অশ্বিনীকে।

```