রফিকুল জামাদার
কলকাতায় প্রতিষ্ঠিত হল দেবী ধূমাবতীর মূর্তি। লেক কালীবাড়িতেই এবার থেকে পুজো দেওয়া যাবে দেবী ধূমাবতীকে। বৃহস্পতিবার অমবস্যা তিথিতে মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ পুজো ও যজ্ঞ হয় লেক কালীবাড়িতে। এই পুজো উপলক্ষে গোটা দিন মন্দির ছিল জমজমাট। হাজির হন বহু ভক্ত।
দক্ষিণ কলকাতার অন্যতম প্রখ্যাত এই মন্দিরে এমনিতে পুজা হয় দক্ষিণা কালীর। এর আগে একই সঙ্গে দেবী বগলা ও সন্তোষী মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। এবার হল দশমহাবিদ্যার সপ্তম বিদ্যা দেবী ধূমাবতির মূর্তি।
মন্দিরের সেবায়েত নিতাইচন্দ্র বসু জানিয়েছেন, “আমাদের এই লেক কালীবাড়ি দক্ষিণা কালীর পুজো হয়। করুণাময়ী কালীমাতার পুজোর পাশাপাশি পুজো হয় দেবী বগলা, সন্তোষী মায়ের। এবার সেই সঙ্গে যুক্ত হল দেবী ধূমাবতী। আগামী দিনে এখানে শীতলা ও মনসা দেবীর মূর্তিও প্রতিষ্ঠা করা হবে।”
https://www.youtube.com/watch?v=y0pYwqKMe7E