Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঐতিহাসিক মুহূর্ত! আমেরিকায় ভারতের জয়গান মোদীর, শ্রোতার আসনে ট্রাম্প! লাইভ আপডেট

থ্যাঙ্ক ইউ প্রেসিডেন্ট ট্রাম্প। হাউডি মাই ফ্রেন্ডস? ইয়ে যো দৃশ্য হ্যায়, ইয়ে যো মহল হ্যায়, অকল্পনীয়! টেক্সাসের স্পিরিট প্রতিফলিত হচ্ছে আজ। যখনই টেক্সাসের কথা বলা হয়, তখনই মনে পড়ে বিশালতা আর ভব্যতা। এই দুই বিশেষণ টেক্সাসের স্বভাবেই রয়

ঐতিহাসিক মুহূর্ত! আমেরিকায় ভারতের জয়গান মোদীর, শ্রোতার আসনে ট্রাম্প! লাইভ আপডেট

শেষ আপডেট: 22 September 2019 18:08

  • থ্যাঙ্ক ইউ প্রেসিডেন্ট ট্রাম্প। হাউডি মাই ফ্রেন্ডস?
  • ইয়ে যো দৃশ্য হ্যায়, ইয়ে যো মহল হ্যায়, অকল্পনীয়!
  • টেক্সাসের স্পিরিট প্রতিফলিত হচ্ছে আজ। যখনই টেক্সাসের কথা বলা হয়, তখনই মনে পড়ে বিশালতা আর ভব্যতা। এই দুই বিশেষণ টেক্সাসের স্বভাবেই রয়েছে।
  • অপার জনসমুদ্র কেবল পাটিগণিতের অঙ্কেই সীমাবদ্ধ নয়। অঙ্ক পেরিয়ে নতুন ইতিহাস রচিত হতে দেখছি। নতুন কেমিস্ট্রিও তৈরি হচ্ছে।
  • এনআরজি স্টেডিয়ামের এই এনার্জি, ভারত আর আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সিনার্জি-র সাক্ষী।
  • প্রেসিডেন্ট ট্রাম্প যে এখানে এসেছেন, তিনি ভারত আর আমার জন্য যে প্রশংসা করেছেন, তা আমাদের সম্মান। একশো তিরিশ কোটির ভারতবাসীর মর্যাদা বাড়িয়ে দিলেন উনি।
  • এই অনুষ্ঠানের নাম হাউডি মোদী। কিন্তু মোদী একা কিচ্ছু না। মোদী অর্থাৎ আমি একশো তিরিশ কোটি মানুষের আদেশে কাজ করা এক সাধারণ ব্যক্তি।
  • তাই আপনারা যখন প্রশ্ন করেন, 'হাউডি মোদী?' আমি বলি, 'ভারতে সব আচ্ছা হ্যায়। সব চাঙ্গাসি। মজা মাছে! অন্তা বাগুম্বি। এল্লা চেন্না গ্রে। এল্লাম সওকিয়াম। সর্বছান চাল্লায়ে। সব খুব ভাল। সবু ভাল্লাছি।'
  • আমেরিকার বন্ধুরা ভাবছেন, আমি কী বলছি? প্রেসিডেন্ট ট্রাম্প, আমি বললাম- এভরিথিং ইজ ফাইন।
  • আমাদের উদার সংস্কৃতির পরিচয় হল আমাদের ভাষা। বহু বছর ধরে আমাদের দেশে বহু ভাষা, বহু বুলি সুখে সহাবস্থান করছে।
  • আমাদের দেশে ভিন্ন ভিন্ন পথ, পুজো পদ্ধতি, আঞ্চলিক রীতিনীতি, বেশভূষা, ঋতুচক্র-- সব মিলিয়ে গোটা পৃথিবীর মধ্যে আমাদের অনন্য করে রেখেছে। বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের সনাতন দর্শন। আমাদের গণতন্ত্রের আধার। এটাই আমাদের শক্তি, আমাদের প্রেরণা।
  • আমরা যেখানেই যাই, বৈচিত্র আর গণতন্ত্রের সংস্কার বহন করে নিয়ে যাই।
  • এই স্টেডিয়ামে পঞ্চাশ হাজারের বেশি ভারতীয় আমাদের মহান পরম্পরার প্রতিনিধি হয়ে বসে রয়েছেন।
  • আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন, যাঁরা ২০১৯-এর নির্বাচনে ভোট দিয়েছেন। এমন ভোট হয়েছে যা ভারতের গণতন্ত্রের ধ্বজা গোটা পৃথিবীতে উড়িয়ে দিয়েছে।
  • এই প্রথম কোনও সরকার আগের থেকে বেশি জনাদেশ নিয়ে ক্ষমতায় ফিরেছে। এ সব কেন হয়েছে, কার জন্য হয়েছে?
  • না না মোদীর জন্য নয়, ভারতবাসীর জন্য হয়েছে।
  • ধৈর্য্য ভারতের বৈশিষ্ট্য। কিন্তু আমরা এখন অধৈর্য্য। একুশ শতকে দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য অধৈর্য্য।
  • আজ ভারতের সব থেকে বড় নীতি হল ভাগিধারী। সব থেকে বড় স্লোগান হল, সংকল্প সে সিদ্ধি। আর অন্যতম সংকল্প হল, নিউ ইন্ডিয়া। সেই স্বপ্ন পূরণের জন্য ভারত দিন রাত এক করে দিচ্ছে।
  • আমরা অন্য কারও সঙ্গে নয়, নিজেদের সঙ্গে প্রতিযোগিতা করছি। উই আর চ্যালেঞ্জিং আওয়ারসেলভস অ্যান্ড চেঞ্জিং আওয়ারসেলভস।
  • অনেকেই আগে ভাবতেন, কিছুই বদলাবে না। কিন্তু দেশের একশো তিরিশ কোটি মানুষ মিলে এমন পরিবর্তন এনেছে যা আগে কেউ কল্পনা করতে পারত না।
  • উই আর এইমিং হাই, উই আর অ্যাচেভিং হাইয়ার।
  • দুর্নীতিকেও ফেয়ারওয়েল দিয়েছি আমরা।
  • দেশের সামনে আরও একটা বড় চ্যালেঞ্জ ছিল গত সত্তর বছর ধরে। যা কিছু দিন আগে দেশ থেকে ফেয়ারওয়েল নিয়ে দিয়েছে। সেটা হল ধারা ৩৭০।
  • ৩৭০ ধারা জম্মু কাশ্মীর আর লাদাখের মানুষকে উন্নয়ন আর সমানাধিকার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল।  ভারতের সংবিধান দেশবাসীকে যে অধিকার দিয়েছে, জম্মু কাশ্মীর আর লাদাখের লোকেরা তাই পাবে এবার। সেখানকার মহিলা, শিশু, দলিতদের সঙ্গে বঞ্চনা শেষ হয়েছে।
  • ভারত যখন এই পদক্ষেপ করছে, তখন কারও কারও সমস্যা হচ্ছে। যারা নিজেদের দেশকেই সামলাতে পারে না, তারা ভারতের বিরুদ্ধে বিদ্বেষকেই রাজনীতির পুঁজি বানিয়ে ফেলেছে।
  • এরা আতঙ্কবাদকে মদত দেয়, পালন করে। তা শুধু ভারত নয় গোটা বিশ্ব জানে।
  • আমেরিকায় নাইন ইলেভেন হোক বা মুম্বইয়ে সেভেন ইলেভেন হোক, ষড়যন্ত্রকারীরা কোথাকার? এর বিরুদ্ধে শেষ লড়াই লড়ার সময় এসে গিয়েছে।
  • এখানে জোর দিয়ে বলতে চাই, এই লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বাত্মক সমর্থন রয়েছে। এ জন্য আমরা সবাই ওঁকে অভিনন্দন জানাচ্ছি।
  • একটা কবিতা লিখেছি, দুটি পংক্তি শোনাচ্ছি: "ও যো মুশকিলো কা অম্বর হ্যায়, ওহি তো মেরে হৌঁসলো কি মিনার হ্যায়।"
  • প্রেসিডেন্ট ট্রাম্প টাফ নেগোশিয়েটর। উনিও কিন্তু ‘আর্ট অব দ্য ডিল’-এ বড় ওস্তাদ!
  • আপনারা দেশের থেকে দূরে রয়েছেন। কিন্তু দেশের সরকারের থেকে আপনারা দূরে নন।
  • থ্যাঙ্ক ইউ হিউস্টন, থ্যাঙ্ক ইউ আমেরিকা। মে গড ব্লেস ইউ অল।

```