Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেহমান, জীশান, কুরবানের মতোই হনুমানও মুসলমান: উত্তরপ্রদেশের বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো: হনুমানকে দলিত বলেছিলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তাঁর দলেরই উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য, সংখালঘু সম্প্রদায়ের নেতা, বুক্কল নবাব বললেন, হনুমান মুসলমান! সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকার

রেহমান, জীশান, কুরবানের মতোই হনুমানও মুসলমান: উত্তরপ্রদেশের বিজেপি নেতা

শেষ আপডেট: 20 December 2018 12:04

দ্য ওয়াল ব্যুরো: হনুমানকে দলিত বলেছিলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তাঁর দলেরই উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য, সংখালঘু সম্প্রদায়ের নেতা, বুক্কল নবাব বললেন, হনুমান মুসলমান! সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিয়েন সমাজবাদী পার্টি থেকে ২০১৭ সালে বিজেপিতে যোগ দেওয়া বুক্কল। ‘হনুমান মুসলমান ছিলেন বলেই, মুসলমানদের নাম ওঁর নামের সঙ্গে মিল রেখে দেওয়া হয়। রেহমান, রমজান, জীশান, ফরমান, কুরবান – এই সব নামের উৎপত্তি হনুমানের নাম থেকেই। আর এই সব নামই হয় মুসলমানদের।’ এমনটাই জানিয়েছেন বুক্কল। তাঁর আরও বক্তব্য, ‘হনুমান না থাকলে এমন নামের প্রচলন মুসলমানদের মধ্যেও হত না।’ https://twitter.com/ANI/status/1075697210069782528 এক সময় মুলায়মের সিং যাদবের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন অযোধ্যার নবাব বংশে জন্মানো বুক্কল। ২০০৪ সাল পর্যন্ত ছিলেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদকও। ২০১৫ সালে, রামমন্দির নির্মাণের জন্য দশ লাখ টাকা ও সোনার মুকুট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বুক্কল। সেই সময় দেশজুড়ে তা নিয়ে বিতর্কও হয়। বুক্কলের এই কথার পরেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে সমাজবাদী পার্টি। অবশেষ, গত বছরের ৩১ জুলাই, অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বুক্কল। তিনি বর্তমান উত্তপ্রদেশে বিজেপির রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য। তবে এখনও অবধি, বুক্কলের এই কথা নিয়ে মন্তব্য করেনি তাঁর দল বিজেপি।

```