Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত কাশ্মীরের বন্দিপোরা 

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকে সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হলো জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা। সকাল সাড়ে অবধি পাওয়া খবর অনুযায়ী দু'পক্ষের গুলি বিনিময় অব্যাহত। বন্দিপোরার পশ্চিম দিকে রুটিন  তল্লাশি চলার সময় শুক্রবার ভোরে নিরাপত্তাবাহিনীর কা

সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত কাশ্মীরের বন্দিপোরা 

শেষ আপডেট: 17 August 2018 03:27

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকে সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হলো জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা। সকাল সাড়ে অবধি পাওয়া খবর অনুযায়ী দু'পক্ষের গুলি বিনিময় অব্যাহত।
বন্দিপোরার পশ্চিম দিকে রুটিন  তল্লাশি চলার সময় শুক্রবার ভোরে নিরাপত্তাবাহিনীর কাছে বিশেষ সূত্রে খবর যায় ডেউটি গ্রামে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। খানিক ক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় নিরাপত্তাবাহিনী। ভারতীয় সেনাদের গ্রামে ঢুকতে দেখেই গ্রামের বাড়ি থেকে গুলি চালাতে থাকে জঙ্গিরা। ভারতীয় সেনাও ঘিরে ফেলেছে ওই এলাকা। নিরাপত্তাবাহিনীর এক আধিকারিক বিবৃতি দিয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁদের মনে হয়েছে অনেকগুলি বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছে। তাই বাহিনীও সেই মতো জবাব দিচ্ছে। আরও বাহিনীও ওই এলাকায় আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

```