Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মানসভ্রমণ নয়, লকডাউনের সময় অনুপুঙ্খ ভাবে ঘুরে দেখুন ইলোরা থেকে মাচু পিচু আর দুনিয়ার সব জাদুঘর

দ্য ওয়াল ব্যুরো: মানসভ্রমণ নয়। একেবারে সত্যিকারের বেড়ানো, তাও বাড়িতে বসে। লকডাউনের ফলে যখন বাড়ি থেকে বের হওয়ার কোনও উপায় নেই তখন একবার ঢুঁ মারতে পারেন আপনার পছন্দের ঐতিহ্যবাহী জায়গাগুলোতে, স্রেফ মাউসে ক্লিক করেই। ২০১১ সাল থেকে সারা দ

মানসভ্রমণ নয়, লকডাউনের সময় অনুপুঙ্খ ভাবে ঘুরে দেখুন ইলোরা থেকে মাচু পিচু আর দুনিয়ার সব জাদুঘর

শেষ আপডেট: 12 April 2020 01:15

  1. দ্য ওয়াল ব্যুরো: মানসভ্রমণ নয়। একেবারে সত্যিকারের বেড়ানো, তাও বাড়িতে বসে। লকডাউনের ফলে যখন বাড়ি থেকে বের হওয়ার কোনও উপায় নেই তখন একবার ঢুঁ মারতে পারেন আপনার পছন্দের ঐতিহ্যবাহী জায়গাগুলোতে, স্রেফ মাউসে ক্লিক করেই।
২০১১ সাল থেকে সারা দুনিয়ার ঐতিহ্যশালী স্থান ও নিদর্শন এক ছাতার তলায় আনার যথাসম্ভব চেষ্টা করে চলেছে গুগল আর্ট। সেখানে ত্রিমাত্রিক ছবি এমন ভাবে দেওয়া হয়েছে যাতে মোবাইলের টাচ স্ক্রিনে হাত দিয়ে ইচ্ছামতো দেখা যাবে দর্শনীয় স্থান। যে ভাবে আমরা ঘাড় ঘুরিয়ে দেখি ঠিক সেভাবেই ঘুরে ফিরে দেখা যাবে পুরাতাত্ত্বিক স্থান। বিশাল বড় করে দেখা যাবে নানা পুরাতাত্ত্বিক নিদর্শনও। বিশাল বড় মানে কোনও কোনও নিদর্শনের মূল যা মাপ তার চেয়ে ৫০ গুণ পর্যন্ত বড় করা যাবে। প্রথমে আসা যাক ভারতের কথায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন সফল করতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক উদ্যোগী হয়। তার জেরেই তৈরি হয় একটি ওয়েবসাইট: museumsofindia.gov.in। এই ওয়েব সাইটে ভারতের বিভিন্ন জাদুঘরের নিদর্শন দেখা যাবে, সঙ্গে সেই নিদর্শনের বিবরণও পাওয়া যাবে। আপাতত এখানে দেখা যাচ্ছে এলাহাবাদ মিউজিয়াম, গোয়া ও নাগার্জুনকোণ্ডার এএসআই মিউজিয়াম, কলকাতার ভারতীয় জাদুঘর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, দিল্লির ন্যাশনাল মিউজিয়াম, হায়দরাবাদের সালার জঙ্গ মিউজিয়াম এবং দিল্লি, বেঙ্গালুরু ও মুম্বইয়ের ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে (এনজিএমএ) রক্ষিত বহু নিদর্শন। একটি উদাহরণ দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় সরকারের এই ওয়েব সাইটে কলকাতার ভারতীয় জাদুঘরে থাকা ১০১২৯টি মুদ্রা, আদিম মানব ও বিভিন্ন সময়ে ব্যবহৃত ৫৩১৪টি যন্ত্রপাতি, ৪২১৫টি অলঙ্কার ২৯৭২টি ডেকরেটিভ আর্ট ও ১৮৬৫টি ভাস্কর্য দেখা যাবে। যতক্ষণ ধরে ইচ্ছা দেখুন, কেউ বাধা দেবে না। জাদুঘরে গেলেও এত নিদর্শন দেখতে পাবেন না কারণ এখানে এমন বহু নিদর্শনের ছবি দেওয়া হয়েছে যেগুলো জাদুঘরের স্টোরে রয়েছে, হয়তো কোনও দিনই গ্যালারি ও প্রদর্শনীতে ঠাঁই পাবে না। ভারত সরকার গাঁটছড়া বেঁধেছে গুগলের সঙ্গে। ২০১১ সালে যাত্রা শুরু করে গুগল আর্ট। এর কাজ অবশ্য একটু অন্যরকম। সেখানে নিদর্শন যেমন রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন পুরাতাত্ত্বিক স্থান নিজের মতো করে ঘুরে দেখার সুযোগ। আপাতত এখানে ভারতের তাজমহল, হাম্পি, ইলোরা প্রভৃতি ছ’টি জায়গা রয়েছে যেখানে ভার্চুয়াল ট্যুর করা যায়। করোনা এখন সারা বিশ্বের মাথাব্যথার কারণ। বিশ্বের তাবড় সব জাদুঘরই বন্ধ সাধারণ দর্শকদের জন্য। তবে আপনি চাইলে দেখতেই পারেন রেমব্রাঁর আঁকা বিশ্ববিখ্যাত সব পোর্ট্রেট। দেখতে পারেন বিশ্বের সবচেয়ে নামী জাদুঘর বলে পরিচিত স্মিথসোনিয়ানের সংগ্রহ। রয়েছে সালার জঙ্গ মিউজিয়ামও। এখানে কলকাতার ভারতীয় জাদুঘরের সেরা নিদর্শন যেমন দেখা যাবে তেমনি নিজের মতো করে ঘুরে দেখা যাবে জাদুঘরের বেশ কয়েকটি গ্যালারিও। একটা দুঃসংবাদও রয়েছে: লুভর মিউজিয়ামের তেরোটির বেশি ছবি আপাতত দেখা যাচ্ছে না। কোনও কারণে বন্ধ রয়েছে দেখানো। আলাদা করে কোনও শিল্পীর ছবি অবশ্য দেখতেই পারেন। সেজন্য তো সার্চ অপশন রয়েইছে। ভাবতে পারেন দেখবেন কী ভাবে। artsandculture.google.com ওয়েবসাইটে গিয়ে চলে যান সার্চ অপশনে। সেখানে সার্চ করুন যে জায়গাটি দেখতে চান। প্রথমে সেই জায়গার নানা নিদর্শনের ছবি পাবেন। স্ক্রল করে একটু নামলে পাবেন ভার্চুয়াল ট্যুর (যদি থাকে)। মোবাইল ফোন হলে স্ক্রিন চাচ করে আর কম্পিউটার হলে কারসর সরিয়ে ঐতিহাসিক স্থান বা মিউজিয়াম ঘুরতে পারেন। পুরাকীর্তি, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য... লকডাউন পিরিয়ড শেষ হয়ে যাবে তবু দেখা শেষ হবে না যদি দেখার মতো করে দেখতে চান।

```