Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুগল ডুডলে এ বার হাজির বলিউডের ফেভারিট ভিলেন 'মোগ্যাম্বো'

দ্য ওয়াল ব্যুরো: 'মোগ্যাম্বো খুশ হুয়া'। তাঁকে বোঝানোর জন্য এই একটা ডায়লগই যথেষ্ট। তিনি অমরীশ পুরী। বেঁচে থাকলে মহা সমারোহে আজ সেলিব্রেট করা হতো বলিউডের 'ফেভারট ভিলেন'-এর ৮৭তম জন্মদিন। কিন্তু ২০০৫ সালে ৭২ বছর বয়সে সেরিব্রাল স্ট্রোকে মারা যান

গুগল ডুডলে এ বার হাজির বলিউডের ফেভারিট ভিলেন 'মোগ্যাম্বো'

শেষ আপডেট: 22 June 2019 05:58

দ্য ওয়াল ব্যুরো: 'মোগ্যাম্বো খুশ হুয়া'। তাঁকে বোঝানোর জন্য এই একটা ডায়লগই যথেষ্ট। তিনি অমরীশ পুরী। বেঁচে থাকলে মহা সমারোহে আজ সেলিব্রেট করা হতো বলিউডের 'ফেভারট ভিলেন'-এর ৮৭তম জন্মদিন। কিন্তু ২০০৫ সালে ৭২ বছর বয়সে সেরিব্রাল স্ট্রোকে মারা যান তিনি। তবে জনপ্রিয় এই অভিনেতাকে সম্মান জানাতে ভোলেনি গুগল ডুডল। বিশ্বের জনপ্রিয় ব্যক্তিত্বদের জন্মদিনে শ্রদ্ধা জানানো গুগল ডুডলের অন্যতম বৈশিষ্ট্য। এ বার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের বিখ্যাত অভিনেতা অমরীশ পুরী। বলিউডের 'ফেভারিট ভিলেন' এ বার গুগল ডুডলেও তিনি হট ফেভারিট। বর্ষীয়ান অভিনেতার ৮৭তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির গুগল ডুডল।
১৯৩২ সালে আজকের দিনের তৎকালীন পাঞ্জাব প্রদেশে জন্ম গ্রহণ করেন অমরীশ পুরী। ৩৯ বছর বয়সে বলিউডে ডেবিউ করেন। তারপর একের পর এক হিট ছবি। সিনেমাতে হিরোর পাশাপাশি ভিলেনও যে এমন জনপ্রিয় হতে পারে তা বুঝিয়ে দিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। প্রতিটি ছবিতে বারবার তিনি প্রমাণ করেছেন নিজের অসামান্য অভিনয় দক্ষতা। কখনও নায়িকার রাশভারী বাবার চরিত্র তো কখনও এক্কেবারে পাকা মাথার শয়তান, কখনও বা একদম সাদামাঠা ভালো মানুষের চরিত্র------সবেতেই অমরীশ পুরী ছিলেন অনন্য। হিন্দি, মারাঠী, কন্নড়, পাঞ্জাবি, মালায়ালম, তেলুগু, তামিল আর ইংরেজি-----এই ছ'টি ভাষায় প্রায় ৪০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তবে আজও সবচেয়ে জনপ্রিয় মিস্টার ইন্ডিয়া ছবিতে তাঁর অভিনীত চরিত্র 'মোগ্যাম্বো'।
বলিউডে ডেবিউয়ের আগে থিয়েটারে অভিনয় করতেন অমরীশ পুরী। সেখানে এবশ কিছু বছর অভিনয়ের পর ১৯৭১ সালে 'রেশমা অউর শেরা' ছবি দিয়ে বলিউডে আসেন তিনি। এরপর একের পর এক হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। 'মিস্তার ইন্ডিয়া, 'করণ অর্জুন', 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'চায়না গেট', 'পরদেশ', 'গদর এক প্রেম কথা'------এই সব ছবিতেই অমরীশ পুরীর অভিনয় অসামান্য। তবে কেবল বলিউড নয়, সমান তালে হলিউডেও জনপ্রিয় ছিলেন তিনি। স্টিভেন স্পিলবার্গের ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ধুম ছবিতে অমরীশ পুরীর অভিনয় আজীবন রাখবেন দর্শক। এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল মোলা রাম। এ ছাড়াও এডিনবরার 'গান্ধী' ছবিতে 'খান' চরিত্রে অভিনয় করেছিলেন অমরীশ পুরী। এই ছবিটি অস্কার সম্মানে সম্মানিত হয়েছিল।

```